সংবাদ শিরোনাম :
রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রংপুর সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও সমাবেশ কাল

রংপুর সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও সমাবেশ কাল

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

সাংবাদিকদের আর্থিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তাসহ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ ফেডারেল সাবাদিক ইউনিয়ন-বিএফইউজে ‘নো ওয়েজ-বোর্ড নো মিডিয়া দাবি আদায়ে দেশব্যাপি কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ ফেডারেল সাবাদিক ইউনিয়ন-বিএফইউজে এর অন্তর্ভূক্ত রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে ‘সাংবাদকিদের ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যূত সাংবাদিকদের পূণর্বহালসহ ২১ দফা বাস্তবায়নের দাবিতে আগামীকাল ১ নভেম্বর শনিবার, বেলা সাড়ে ১০ টায় থেকে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে।
উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখবেন রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করবেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

মানববন্ধন ও সমাবেশে  বাংলাদেশের সাংবাদিকদের অধিকার এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে রংপুর মহানগরীসহ জেলার সকল সাংবাদিকবৃন্দকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন মানববন্ধন ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক বাদশাহ ওসমানী ও সদস্য সচিব হুমায়ুন কবির মানিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com