সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
রংপুরে মাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে জামিল মিয়ার মৃত্যুদন্ডাদেশ

রংপুরে মাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে জামিল মিয়ার মৃত্যুদন্ডাদেশ

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে মাকে হত্যা করে গর্তে পূতে রাখারা ঘটনায় অভিযুক্ত ছেলেক জামিল মিয়াকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এই আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট কাউনিয়ার সিট নাজিরদহ এলাকা্য় পুত্র জামিল মিয়া ওরফে ভেলন তার মা মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখে। তিনদিন পর গন্ধ বের হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ও জিামিলকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের ভাই সামসুল হক বাদি হয়ে মামলা করলে পুলিশ ২০২৩ সালের ২ ফেব্রুয়ারী। পরে ১২ জন স্বাক্ষির স্বাক্ষ্য ও জেরা গ্রহন শেষে জেলা ও দায়রা জজ আদালত মৃত্যুদন্ডাদেশ ও ২০ হাজার টাকা  জরিমানার আদেশ দেন।

এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন উপস্থিত ছিলেন।

এ ব্যপারে আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নি। কাগজপত্র পাওয়ার পর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

রাষ্ট্রপক্ষের পিপি মো. আফতাব উদ্দিন বলেন, ‘অপরাধ করলে কেউই আইনের ঊর্ধ্বে নয়। একজন মা তার মাকে হত্যার পর পুতে রাখবে লাশ এটা খুবই জঘন্য অপরাধ। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com