সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি রংপুরে জমির মালিকানা দ্বন্দ্বে আটকে আছে পুর্তিমা বিসর্জন, ডিসি অফিসে বৈঠকেও মেলেনি সমাধান রংপুরে মন্দিরে লাইন খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে বিতর্ক করুন: প্রধানমন্ত্রী এই দেশ সবার, সম্প্রীতির বন্ধনে গড়তে হবে প্রত্যাশিত বাংলাদেশ’: রংপুরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রংপুর সফর নিয়ে, মহানগর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল নবাগত বিভাগীয় কমিশনারকে রংপুর রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা
রংপুরে জামায়াতের জনসভায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা

রংপুরে জামায়াতের জনসভায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 39;

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বেলা ৩ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জনসভা। জনসভাকে নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

শুক্রবার (৪জুলাই) ফজরের নামাজের পর থেকেই জিলা স্কুল মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। প্রস্তুত মঞ্চসহ পুরো মাঠ। পুরো নগরী জুড়ে গেট, বিলবোর্ড, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ১২০টি মাইক ছাড়াও নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে ৬০ টি এলইডি মনিটর দেয়া হয়েছে।

জনসভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার , সদ্য কারামুক্ত নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলাম, সাবেক এমপি ও নায়েবে আমীর অধ্যাপক মজিবর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্সিণ আমীর নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তর আমীর মোঃ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বিকেল ৩ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জনসভার কার্যক্রম।  জনসভায় নিরাপত্তা দিতে সকল ধরণের উদ্যোগ নিয়েছে আইনশৃঙখলাবাহিনী।

 বাতায়ন ষ২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com