সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

‎রংপুরে চায়না দুয়ারি রিং জাল জব্দ করে পুড়িয়ে দিলো প্রসাশন।

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম

রংপুরের ডালিয়া ক্যানেল থেকে  মৎস্য বিভাগের বিশেষ অভিযানে ৪৫ টি রিং জাল জব্দ করে  পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।

সোমবার (২মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড  দুলাল হোসেনের নেতৃত্বে, সহযোগিতা করেন জেলা মৎস্য অধিদপ্তরের সহযোগী পরিচালক সঞ্জয় ব্যানার্জি রংপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এবং জনসম্মুখে সবার সামনে  জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা মিনারা হাফিজা ফেরদাউস বাতায়ন২৪ডটকম কে জানান-রংপুর  সদর উপজেলায় চায়না রিং জালে ছোট-ছোট মাছ ছাড়াও বিভিন্ন পোকামাকড়, সরীসৃপ, কীটপতঙ্গ এবং জলজ প্রাণী আটকা পড়ে।

যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালগুলো ব্যবহার নিষিদ্ধ বিধায় জব্দ করা হয়। আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার মমিনপুর ডালিয়া ক্যানেল থেকে ভিন্নজগত পর্যন্ত ক্যানেলে  অভিযান চালানো হয়। এ সময়  ৪৫ টি (প্রায় ৯০ মিটার) রিং জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৫০০০০ লাখ টাকা।  জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে রংপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. দুলাল হোসেন জানান, অভিযান অব্যাহত থাকবে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এজন্য সামাজিক সচেতনতা দরকার।

বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com