সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
নায়িকা ফারিয়া হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার

নায়িকা ফারিয়া হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার

  1. স্টাফ করসপন্ডেন্ট রংপুর।। বাতায়নডটকম।।

    হত্যা চেষ্টা মামলায় নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ১৮ই মে শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, থাইল্যান্ড যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চালাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

    ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া বলেন, বিকাল চারটার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

    ভাটারা থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চালাকালীন ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা আছে।

    মামলার এজাহার অনুযায়ী, আন্দোলন চলাকালে ভাটারা এলাকায় সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, অন্দোলন দমনে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

    আলোচিত এই অভিনেত্রী বাংলাদেশ এবং কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করলেও তাকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। তবে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন-৩’তে তাকে নতুন করে দেখা যায়।

    বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com