সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জেল থেকে বেড়িয়ে বাদীর বাড়ীতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জেল থেকে বেড়িয়ে বাদীর বাড়ীতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট লালমনিরহাট।। বাতায়ন২৪ডটকম।।

লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী হাবীব মিয়া (২৫) জামিনে জেল থেকে বাহির হয়ে বাদীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে।

শনিবার (১৭ মে) দুপুরে লালমনিরহাট শহরের গল্পকথা নামে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগি পরিবারের সদস্য আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন থেকে উত্যক্ত করার পর গত ২৭ মার্চ তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকার হাফিজ আলীর পুত্র হাবীব মিয়া। এ ঘটনায় মামলা হলে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত হাবীব জেলে যায়। পরে সে জামিনে বের হয়ে শুক্রবার সকালে হাবীব তার দলবল নিয়ে তার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

ঠিক ওই সময় তিনজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তারাও ওই হাবীবের লোকজনের কাছে হামলার শিকার হন। পরে তিন সাংবাদিককে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় রাতেই হামলাকারীদের বিরুদ্ধে সাংবাদিকেরা আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে ভুক্তভোগির বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দিলেও মামলা নথিভুক্ত করেনি পুলিশ। আসামি পক্ষ থেকে আমাদের ক্রমাগত হুমকি দেয়া হচ্ছে এজন্য ভুক্তভোগি পরিবার খুব আতঙ্কে দিন কাটাচ্ছে। সংবাদ সম্মেলনে হাবীবসহ চিহ্নিত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবী জানান মালেক।

সংবাদ সম্মেলনে মালেকের স্ত্রী ও মা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com