সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
‎১৬ বছর পর লোহানীপাড়া ইউনিয়ন  বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

‎১৬ বছর পর লোহানীপাড়া ইউনিয়ন  বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

‎রংপুরের বদরগন্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের দীর্ঘ ১৬ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

‎ ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে মামুদুজ্জামান সরকার নিপুল সভাপতি, সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ মিয়া ও ইলিয়াছ মিয়া সাধারণ সম্পাদক এবং আবু সুফিয়ান সাংগঠনিক সম্পাদক, আতিকুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎সোমবার ১২ মে  সন্ধ্যায়  নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লিটন পারভেজ বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় জেলা বিএনপির সদস্য মঈন উদ্দিন ও রাজিব চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন, সিনিয়র সহ সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। দ্বি-বার্ষিক নির্বাচন মোট ৪শত ৫৯ জন ভোটারের মধ্যে ৪৪২ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

‎ নির্বাচিত প্রার্থীরা বলেন  দলের সকল  কর্মী বিন্দুদেরকে নিয়ে একসাথে কাজ করে যাবো।  এদিকে দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক প্রাণচাঞ্চল্য এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

‎রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু জানান, দলীয় নির্দেশে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করায় যোগ্য ও পরীক্ষিত নেতা-কর্মী নেতৃত্বে এসেছে।

বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com