সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
লালমনিরহাটের নকল ডিসি, এসপি গ্রেফতার

লালমনিরহাটের নকল ডিসি, এসপি গ্রেফতার

নুরুল ফেরদৌস, ষ্টাফ করেসপন্ডেট।। বাতায়ন২৪ডটকম।।

লালমনিহাট কালীগঞ্জ উপজেলার নকল ডিসি এসপি সাজিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া সাইদুর নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাইদুর রহমান বিপ্লব বরিশাল এলাকায় অবস্থান করার সময় তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কালীগঞ্জে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার ( ৮ মে) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টির নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক।

ওসি জানিয়েছে, সাইদুর রহমান বিপ্লব কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের ময়েদ আলীর ছেলে।

গত বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে বরিশালের মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কালীগঞ্জ পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা হওয়ার  আজ বৃহস্পতিবার  তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হবে।

কালীগঞ্জ থানার  সূত্রে জানা যায়, সাইদুর রহমান বিপ্লব দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। তাঁর সহযোগীদের নিয়ে তিনি কখনো জেলা প্রশাসক বা পুলিশ সুপার সাজতেন। মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাইদুর রহমান বিপ্লব বিভিন্ন সময় সরকারী কর্মকর্তা এমনকি ২০১৪ সালে ডিসি পরিচয়ে প্রতারনা করতে গিয়ে ধরা পরে পরে এমন ২ টি মামলায় ১ বছর বিনাশ্রম সাজা হয়। এবং তার নামে ঢাকা, শরিয়তপুর, রাজশাহী, গাইবান্ধা, গাজিপুর, শেরপুর ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় ৮টি প্রতারনা মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাতায়ন২৪.কম/শরিফুল

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com