সংবাদ শিরোনাম :
রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’ চলতি মাসেই যেভাবে ৮ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের দাশিয়ারছড়া: এক যুগেও কাটেনি বৈষম্য ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
পুলিশের গ্রেফতারের পরেই আদালত থেকে খালাশ : সাবেক ভাইস চেয়ারম্যান মিলন

পুলিশের গ্রেফতারের পরেই আদালত থেকে খালাশ : সাবেক ভাইস চেয়ারম্যান মিলন

ষ্টাফ করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
পুলিশের গ্রেফতারের ৬ ঘন্টা পর আদালত থেকে খালাশ পেলেন রংপুর সদর উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন। এ ঘটনাটি ঘটে গতকাল শনিবার রংপুর চিফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রাঙ্গনে।
পুলিশ সূত্রেজানা যায়, রংপুর সদর উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলনকে গত শনিবার তার নিজ বাসা থেকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে তাকে কোতয়ালী সদর থানার জি আর ৪৫/২৫ মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
মামলায় এজাহারে নাম ও সুদিষ্ট কোন অভিযোগ উপস্থাপন না করেত পারায় বিচারক উক্ত মামলা থেকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলনকে মামলা থেকে খালাশ প্রদান করেন।
পালিচড়া এলাকার জহুরুল ইসলাম জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন একজন জনপ্রিয় নেতা তার রাজনৈতিক অবস্থা ও সুনাম ক্ষুন্য করতে একটি মহল তাকে ফাসিয়ে দেয়ার চেষ্টা করে।
এ বিষয়ে অভিযোগকারী মোখলেছুর রহমান বলেন, আমি আমার মামলায় মাসুদার রহমান মিলনকে আসামী করেনি পুলিশ কি কারণে তাকে গ্রেফতার করেছে তা আমি জানি না।
এ বিষয়ে খালাশ প্রাপ্ত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান (জাপা নেতা) মাসুদার রহমান মিলন বলেন, একজন ধর্ষনে অভিযুক্ত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আমাকে থানায় নিয়ে হয়রানী করাটা পুলিশ ঠিক করেনি। আমার সন্মান ক্ষুন্ন করার যারা চেষ্ঠা করছে। তারা নিজেই একদিন অনুসুচনা করবে।
রংপুর সদর কোতয়ালী থানার ওসি অলিভ মামমুদ জানান, মাসুদার রহমান মিলনকে জি আর ৪৫/২৫ মামরায় সন্দেহ ভাজন আসামী হিসাবে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
আদালত মামলায় এজাহারে নাম ও সুদিষ্ট কোন অভিযোগ উপস্থাপন না করেত পারায় বিচারক উক্ত মামলা থেকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলনকে মামলা থেকে খালাশ প্রদান করেন।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com