সংবাদ শিরোনাম :
রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’ চলতি মাসেই যেভাবে ৮ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের দাশিয়ারছড়া: এক যুগেও কাটেনি বৈষম্য ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
পাটগ্রামের ধবল সুতি সীমান্তে দুই বাংলাদেশীকে বিএসএফ ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফেরত

পাটগ্রামের ধবল সুতি সীমান্তে দুই বাংলাদেশীকে বিএসএফ ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফেরত

ষ্টাফ করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন ও সাজেদুল নামের দুই বাংলাদেশী যুবককে ধরে নিয়ে ৮ ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তে বাহিনী বিএসএফ
পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি দীর্ঘ ৮ ঘণ্টা পর শনিবার রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের  ফেরত দেয়া হয়। গনমাধ্যম কর্মীদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে ছবি তুলতে গেলে রিমন ও সাজেদুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। ঘটনাটির জানাজানি হলে বিজিবি  বিএসএফের সাথে যোগাযোগ শুরু করে। পরে উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মামা ভাগনেকে ফেরত দিতে রাজি হয় বিএসএফ।
ফেরত আসা রিমন ও সাজেদুল জানান,দেশে ফিরে আসার পর তাদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার জানান, বিজিবির পতাকা বৈঠকে সাড়া দিয়ে বিএসএফের হেফাজতে থাকা দুজন বাংলাদেশীকে রাত ২ টা সময় ফেরত দিয়েছে। পরে তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com