সংবাদ শিরোনাম :
রাসায়নিক দিয়ে এমআরপি মুছে চালের দাম বৃদ্ধি: রংপুরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা অবশেষে কারমাইকেল কলেজের প্রধান ফটকের ভিত্তিফলক উম্মোচন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকার চেক সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ দেশের ৮ জেলায় বন্যার ঝুঁকি, প্লাবিত হতে পারে আরও ৫ জেলার নিম্নাঞ্চল টেকনাফে ২০ কোটি টাকার ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক গ্রেফতার জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী বিশ্বজয়ী এমআইএসটির রোবোটিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
টাকার জন্য লাশ আটকে রাখা যাবে না

টাকার জন্য লাশ আটকে রাখা যাবে না

ফাইল ছবি

চিকিৎসা ব্যয় পরিশোধ না করার ব্যর্থতায় মৃত ব্যক্তির লাশ কোনো ক্লিনিক বা হাসপাতাল কর্তৃপক্ষ জিম্মি রাখার কোনো সুযোগ নেই মর্মে পর্যবেক্ষণ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সারাদেশের সকল হাসপাতালে ও ক্লিনিককে টাকার জন্য লাশ জিম্মি না রাখার বিষয়ে জানাতে বলা হয়েছে।

একইসঙ্গে ওই চিকিৎসা ব্যয় পরিশোধে একটি তহবিল গঠন করতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। হাসপাতালের পক্ষে আইনজীবী ছিলেন নাবিল আহসান।

২০১২ সালের ৮ জুন মোহাম্মদপুর সিটি হাসপাতালে অসচ্ছ এক ব্যক্তি তার সন্তানকে ভর্তি করান। পরবর্তীতে সন্তানটি মারা গেলে ২৬ হাজার টাকা বেশি বিল দাবি করে লাশ হস্তান্তরে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে পরে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ওই রিটের শুনানিতে রুল জারি করেন আদালত। আজ ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট এই রায় দেন।

রায়ে সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইলামকে সিটি হাসপাতাল ৫ হাজার টাকা দেবে বলেও উল্লেখ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com