সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
বিসিবি থেকে ১৯ কোটি টাকা লুটঃ দুদকের অভিযান

বিসিবি থেকে ১৯ কোটি টাকা লুটঃ দুদকের অভিযান

ক্রীড়া ডেস্ক।। বাতায়ন২৪ডটকম।।

বিসিবিতে দুদকের অভিযান, ১৯ কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে হঠাৎ করেই অভিযান করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট দুদকের এক দল অভিযান চালায়। অভিযান শেষে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিসিবির আয়োজনে ১৯ কোটি টাকার গরমিল পাওয়া গেছে।

সঙ্গে বিপিএলের আয়-ব্যয় ও তৃতীয় বিভাগের দল নির্বাচন ও অর্থের লেনদেনের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন সেই কর্মকর্তা।

মূলত তিনটি সুনির্দিষ্ট অভিযোগের কথা জানিয়ে দুদকের সহকারী পরিচালক আল আমিন গণমাধ্যমকে বলেছেন, ‘তৃতীয় বিভাগ বাছাই লিগে এবার ৬০টি দল অংশ নিয়েছে। আগে ২-৩ বা সর্বোচ্চ ৪ দলের লিগ হতো। এখানে হয়তো কোনো কারণ আছে। আমরা কাগজপত্র সংগ্রহ করেছি, এ ক্ষেত্রে ব্যক্তিগত বা বোর্ডের কোনো প্রভাব ছিল কি না দেখার জন্য।

এমনিতেই বোঝা যাচ্ছে, আগে হয়তো অংশগ্রহণের স্বাধীনতা ছিল না, কোনো চাপ ছিল, যে কারণে দলগুলো আসত না। আমরা বিস্তারিত যাচাই-বাছাই করে বুঝতে পারব এখানে কী অসংগতি ছিল।’
বিপিএলের টিকিট বিক্রি নিয়ে বিসিবির আয়-ব্যয়ে অনেক গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন আল আমিন। দুদকের সহকারী বলেছেন, ‘বিপিএলের তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত বিসিবি যে আয় দেখিয়েছে, তা প্রায় ১৫ কোটি টাকা।

বাতয়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com