সংবাদ শিরোনাম :
কমিটি না মেধা, মেধা মেধা, কোটা গেছে যে পথে কমিটি যাবে সেপথে’ শ্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর কর্মচারীদের মানববন্ধন বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা, ২৫ শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণ রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ
‘২৪ এর বিপ্লবে জীবন বাজি রেখে কাঁধে কাঁধে মিলিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা রাস্তায় ছিল

‘২৪ এর বিপ্লবে জীবন বাজি রেখে কাঁধে কাঁধে মিলিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা রাস্তায় ছিল

 

বাতায়ন২৪ডটকম/স্পেশালকরেনপনডেন্ট

২৪ এর জুলাই বিপ্লবে আপামর ছাত্র-জনতার সাথে কাঁধে কাঁধে মিলিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর শিবির সভাপতি নুরুল হুদা।

বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা শেষে সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এর আগে বিকেল ৪ টায় নগরীর শাপলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বিকন মোড়, খামার মোড়, হয়ে লালবাগে গিয়ে সমাবেশ করে। শোভাযাত্রায় শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোস্তাক আহমেদ, মহানগর সভাপতি, নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান। এরআগে সকালে জেলা শাখার উদ্যোগে মেডিকেল মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয় টাউন হলে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, সেক্রেটারি হামিদুল ইসলাম।
এসময় মহানিগর শিবির সভাপতি নুরুল হুদা বলেন, ছাত্র শিবির শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করছে। পক্ষান্তরে ছাত্রলীগ চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষনসহ অপকর্ম করে বিতারিত হয়েছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ছাত্র জনতার অধিকার আদায়ে সব সময় জবিন বাজি রাখবে ছাত্র শিবির।

নুরুল হুদা বলেন, ছাত্র শিবির আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়না। জুলাই বিপ্লবের স্পিরিটের বিরুদ্ধে যারাই যাবে। তাদেরই রূখে দিবে ছাত্র জনতা। ##
শরিফুল ইসলাম -০৬-০২-২৫

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com