সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

‎আবু সাঈদের বাবার শারীরিক অবস্থার উন্নতি

রংপুর প্রতিনিধি, বাতায়ন২৪ডটকম 

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেনের (৬৫) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের কঠোর প্রচেষ্টা ও উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

‎বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুকে পেজে জানানো হয়েছে, গত ১৭ ডিসেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মকবুল হোসেনকে (৬৫) ঢাকা সিএমএইচের সিসিসি থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তরিত করা হয়।

‎এর আগে গত ৬ ডিসেম্বর সকালে শহীদ আবু সাঈদের বাবাকে জ্বর ও পেটের পীড়া নিয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ৭ ডিসেম্বর রংপুর সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এরপর ১০ ডিসেম্বর হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১০ ডিসেম্বর ঢাকায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে অ্যাকিউট ভাইরাল মেনিনজাইটিস ও নিউমোনিয়া সংক্রমণ পাওয়া যায়।

‎এছাড়াও, তিনি আগে থেকেই ফুসফুসের সমস্যা, ব্লাড প্রেসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন। নির্দিষ্ট ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরু হলে, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। চিকিৎসকরা আশাবাদী, তিনি শিগগির সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com