সংবাদ শিরোনাম :
সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার দাবি এনিসিপি নেতা -আসিফ মাহমুদের অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না-ডা.শফিকুর রহমান ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ গাড়িচালককে হত্যাচেষ্টার মামলায়,গ্রেপ্তার হতে পারেন এমপি গাজী নজরুল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান- নিউ ইয়র্ক টাইমস নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নীলফামারী প্রতিনিধি,বাতায়ন২৪ডটকম

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিটি পরিবারকে ৫লাখ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় জেলা জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান,’ আমাদের মধ্যে অনেকেই জানেন না যে সড়ক দুর্ঘটনায় যদি কেউ আহত বা নিহত হলে সরকারের পক্ষ থেকে এককালিন আর্থিক সহায়তা প্রদান করা হয়। দূর্ঘটনায় নিহত হলে যতদ্রুত তার দাফন কার্য সম্পন্ন করতে চাই‌ আমরা। কিন্তু যদি বিধি মোতাবেক প্রক্রিয়ায় ময়নাতদন্তের মাধ্যমে এগোলে নিহতের পরিবার আর্থিক সহায়তা পেতে পারে। যদিও এই সহায়তা কখনও নিহত ব্যক্তির শূন্যতা পূরণ করতে পারবে না তবুও একটু সাহায্য পেলে ক্ষতি কি।’

এসময় নীলফামারী বিআরটিএ’র সহকারী পরিচালক শফিকুল আলম সরকার, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জ্যোতির্ময় রায়, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বাস ও মিনিবাস গ্রুপের সভাপতি মো. আরেফ রব্বানী মানিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নীলফামারী বিআরটিএ’র সহকারী পরিচালক শফিকুল আলম সরকার বলেন,’গত ২০ মার্চ জোড়দরগা এলাকায় পিকআপের ধাক্কায় আবু তাহের নামে এক ব্যক্তি ও গত ১২ জানুয়ারি ইটাখোলা চৌধুরী পাড়া মায়ার মোড় নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় ওসমান গনি নামে আরেক ব্যক্তি নিহত হন। আজকে তাদের পরিবারকে ৫লাখ করে ১০লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

বাতায়ন২৪ডটকম

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com