সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
বিপিএলের ড্রাফট শেষে যে আশার কথা শোনালেন বিসিবি সভাপতি

বিপিএলের ড্রাফট শেষে যে আশার কথা শোনালেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক।। বাতায়ন২৪ডটকম

ডিসেম্বরের শেষ সপ্তাহে পার্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের। তার আগে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে ১৬ জন বিদেশি ক্রিকেটার ও ৬২ দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাতটি ফ্র‌্যাঞ্চাইজি।

ড্রাফটের শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আসন্ন বিপিএল নিয়ে সর্বোচ্চ চেষ্টার কথায় জানিয়েছেন নতুন এই বিসিবি সভাপতি। জানিয়েছেন আসন্ন বিপিএলে ভালো উইকেট বানানোর কথাও।

ফারুক বলেন, ‘এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ক্রিকেট তো আমরা জানি রানের খেলা।
ভালো ব্যাটিং উইকেট যেন হয়। যেখানে বোলার যদি ভালো বল করে, উইকেট পাবে। গত বছর আমার মনে হয় না, একদম খারাপ ছিল উইকেট। দিনের খেলাগুলোতে কম রান হতো, রাতের ম্যাচগুলোতে হতো যেটা বেশি হয়। আমি চেষ্টা করবো এবার যেন ভালো উইকেট হয়।’

এছাড়া গেল বছর বিপিএলের টিকিট বিক্রয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। ফলে এ বছর টিকিটি বিক্রির প্রক্রিয়ায় পরিবর্তন আনছে বিসিবি। এ নিয়ে ফারুক বলেন, ‘টিকিট ডিজিটালের একটা ডেমো দেখেছি আমি। যেহেতু এখনও আড়াই মাস সময় আছে, ডিজিটাল হওয়ার সম্ভাবনা ৯৮ ভাগ।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com