সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
শহীদ ও আহতদের পরিবারের করা মামলাগুলোর দ্রুত ন্যায় বিচার পেতে কাজ চলমান: রংপুর ডিসি

শহীদ ও আহতদের পরিবারের করা মামলাগুলোর দ্রুত ন্যায় বিচার পেতে কাজ চলমান: রংপুর ডিসি

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ছাত্র জনতার অভ্যুন্থানে শহীদ এবং আহতদের পরিবারের পাশে সব সময় থাকার পাশাপাশি তাদের মামলাগুলোকে দ্রুত ন্যায় বিচার পাইয়ে দিতে কাজ করবে  জেলা প্রশাসন বলে প্রতিশ্রুতি দিয়েছেন  ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল।

শনিবার বেলা ১১ টায় নগরীর জুম্মাপাড়ায় ১৯ জুলাই গুলিতে নিহত কলা ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজের পরিবারের সাথে দেখা শেষে এই প্রতিশ্রুতি দেন তিনি।  এসময় তার সাথে ছিলেন এডিসি (জেনারেল)  হাবিবুর হাসান রুমি, সদর উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান প্রমুখ।

এরপর তিনি শহীদ আব্দুল্লাহ আল তাহির, সাজ্জাদ হোসেন , মোসলেম উদ্দিন মিলন ও মানিক মিয়ার পরিবারের সাথে দেখা করেন। তাদের খোঁজ খবর নেন। শহীদদের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। পরে প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেন। ডিসি বলেন, ছাত্র জনতার অভ্যুন্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পাওয়া বাংলাদেশে বৈষম্য দূরিকরণে জবাবদিহীতারসাথে কাজ করতে তার প্রশাসন। এ পর্ যন্ত রংপুর জেলায় ১৯ জন শহীদের তালিকা পাঠানো হয়েছে এবং আহতদের তালিকাতৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

 

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com