সংবাদ শিরোনাম :
মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর
বিএফইউজে সভাপতি গাজীর রোগমুক্তি কামনায় রংপুরে দোয়া মাহফিল 

বিএফইউজে সভাপতি গাজীর রোগমুক্তি কামনায় রংপুরে দোয়া মাহফিল 

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর গুপ্তপাড়ায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাইতুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আহমাদুল্লাহ।
এ সময় আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক বলেন,বরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজী জাতিকে বহু সেবা দিয়েছেন। তিনি সংবাদকর্মীদের অধিকার আদায়ের জন্য জন্য কাজ করেছেন এবং এখনও করছেন। তিনি যোগ্যতার সাথে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের অধিকার আদায়ে তার কোন বিকল্প নেই।তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারো কর্মক্ষেত্রে ফিরতে পারে আমরা সেই কামনা করছি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান,সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী,কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ সোহেল, প্রচার সম্পাদক রেজওয়ান রনি, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির মানিক, সদস্য মিয়া মোহাম্মদ সুজন, একেএম সুমন ,সেলিম সরকার, আলমগীর হোসেন, মোক্তারুল ইসলাম, রাকিবুল ইসলাম রকি, নাজমুল ইসলামসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com