সংবাদ শিরোনাম :
রংপুরে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষকের সঙ্গে তিন মাসে ১১৮ বার ফোনালাপের তথ্য ডিবির সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপৎসীমার দ্বারপ্রান্তে, ভয়াবহ ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁচপীর বাজার ফুটবল একাদশ রংপুরে আদালতের চূড়ান্ত ডিক্রির পরও জমির দখল না পাওয়ার অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে র‍্যালি ও সমাবেশ রংপুরে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় সমালোচনার মুখে জামায়াত গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন, সভাপতি জাহিদ , সাধারন সম্পাদক খিজির ও সাংগঠনিক সম্পাদক শামীম নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
বিএফইউজে সভাপতি গাজীর রোগমুক্তি কামনায় রংপুরে দোয়া মাহফিল 

বিএফইউজে সভাপতি গাজীর রোগমুক্তি কামনায় রংপুরে দোয়া মাহফিল 

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর গুপ্তপাড়ায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাইতুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আহমাদুল্লাহ।
এ সময় আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক বলেন,বরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজী জাতিকে বহু সেবা দিয়েছেন। তিনি সংবাদকর্মীদের অধিকার আদায়ের জন্য জন্য কাজ করেছেন এবং এখনও করছেন। তিনি যোগ্যতার সাথে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের অধিকার আদায়ে তার কোন বিকল্প নেই।তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারো কর্মক্ষেত্রে ফিরতে পারে আমরা সেই কামনা করছি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান,সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী,কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ সোহেল, প্রচার সম্পাদক রেজওয়ান রনি, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির মানিক, সদস্য মিয়া মোহাম্মদ সুজন, একেএম সুমন ,সেলিম সরকার, আলমগীর হোসেন, মোক্তারুল ইসলাম, রাকিবুল ইসলাম রকি, নাজমুল ইসলামসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com