সংবাদ শিরোনাম :
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেপ্তার তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আহত-১ মিঠাপুকুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২ হারিয়ে যাওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ পলাশবাড়ীতে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেপ্তার

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের তারাগঞ্জে বাসের ভেতরে এক যাত্রীকে জিম্মি করে টাকা ছিনতাইয়ের চেষ্টার প্রতিবাদ করায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। নিহতদের একজনের স্বজনকে বাঁচাতে এগিয়ে যাওয়ায় তাদের বাস থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটিও।

রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে। দুজনই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত হয়েছেন আতিকুল ইসলাম নামে তাদের এক স্বজন।

গ্রেপ্তারকৃতরা হলেন বাসের চালক মো. আজির হোসাইন (৩৬) ও হেলপার মো. শফিক বুজুর আলী (৩০)। আজির সুজালপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে এবং শফিক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিণ সুজালপুর গ্রামের মৃত জয়নালের ছেলে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় সূত্র ও ভুক্তভোগী সুত্রে জানাযায়, নিহত দুই যাত্রীসহ একই এলাকার কয়েকজন কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাসের ভাড়া পরিশোধ নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের কর্মীরা আতিকুল ইসলামকে বাসের ভেতরে জিম্মি করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আতিকুল ইসলামের দাবি, তার কাছে প্রায় তিন লাখ টাকা থাকায় বাসের কর্মীরা তাকে বাস থেকে নামতে দেননি। একপর্যায়ে তাকে জিম্মি করে গলায় গামছা পেচিয়ে ধরেন। এ সময় তাকে রক্ষা করতে মুকুল ও শাকিল এগিয়ে গেলে বাসের কর্মীরা তাদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে মহাসড়কে ফেলে দেন। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

পরে আতিকুল ইসলামের চিৎকার শুনে পেছনে থাকা একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি বুঝতে পারেন। তারা সামনে এগিয়ে চিকলী এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় বাসটির গতিরোধ করেন। পরে চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। তাদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ স্থানীয় লোকজন রংপুর-দিনাজপুর মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুই যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com