স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
ওয়ালটনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও কিস্তিতে পণ্য ক্রয় করা গ্রাহকদের বিশেষ সুবিধায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বহুজাতিক ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।
রোববার (১ নভেম্বর) রাতে রংপুর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কিডস গার্ডেনে আয়োজিত এক আলোচনা সভায় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মো. মিরাজুল মুহসিন, ওয়ালটন রংপুরের প্রধান চিফ ডিভিশনাল অফিসার মো. জাহিদুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার এস এম শাকিলুর রহমান, সিনিয়র ম্যানেজার আব্দুল খালেক খন্দকার ও ম্যানেজার শিশির সরকার। এ সময় রংপুর গ্রুপ ও ওয়ালটনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ সমঝোতা স্মারকের আওতায় ওয়ালটনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কিস্তিতে পণ্য ক্রয় করা গ্রাহকরা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ সুবিধায় এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম