সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাউনিয়ায় ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মিঠাপুকুরে নিখোঁজের একদিন পরে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নীলফামারীতে ১৩.৪২ গ্রাম হেরোইন ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার বদরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ৪ রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১১১ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল-ইয়াবা উদ্ধার সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ একই পরিবারের ৩ জন আহত ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে: এমপি বেলাল ভুয়া মণ্ডপের নামে সরকারি চাল বরাদ্দের অভিযোগ, তদন্তে ইউএনও ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে’:মাওলানা আব্দুল হালিম
সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ একই পরিবারের ৩ জন আহত

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ একই পরিবারের ৩ জন আহত

ওবায়দুল হক এভারকেয়ার হাসপাতালে, স্ত্রীর চিকিৎসা সরকারি হাসপাতালে; শিশুসন্তান সাজিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট||গাইবান্ধা||বাতায়ন২৪ডটকম||
গাইবান্ধা শহরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য ওবায়দুল হক, তাঁর স্ত্রী ও আট বছর বয়সী শিশুসন্তান সাজিদ গুরুতর আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে শহরের কালীমন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ওবায়দুল হকের ডান পা থেঁতলে যায়। তাঁর স্ত্রীর মাথায় গুরুতর আঘাত লাগে এবং বাম চোখ মারাত্মকভাবে জখম হয়। তাঁদের শিশুসন্তান সাজিদের একটি পা ভেঙে যাওয়ার পাশাপাশি মাথায়ও আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

উন্নত চিকিৎসা চলছে, ছেলের অস্ত্রোপচারের প্রস্তুতি, প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহত ওবায়দুল হক বর্তমানে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর স্ত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে, তাঁদের আট বছর বয়সী ছেলে সাজিদের শারীরিক অবস্থা বিবেচনায় আজ রাতে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামীকাল সিটি স্ক্যান করার পর আহতদের শারীরিক অবস্থা ও আঘাতের বিষয়ে আরও বিস্তারিত জানা যেতে পারে।

একই পরিবারের তিন সদস্যের গুরুতর আহত হওয়ার ঘটনায় তাঁদের পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com