সংবাদ শিরোনাম :
রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার সীমান্তে বিজিবির অভিযান গাঁজা ইস্কাপসহ মোটরসাইকেল জব্দ রংপুরে চাঁদা না দেওয়ায় আমবাগানের শতাধিক চারা উপড়ে ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার রাড্ডার ঘটনায় এমপি সরানো ‘আইওয়াশ’, গ্রেপ্তার-বহিষ্কার না করায় সরকারের সমালোচনা মিশু-আসিফের নেতৃত্বে কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের নতুন কমিটি ভাতিজা বৌকে ধর্ষণ মামলায় চাচাশ্বশুর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়ন ও রংপুরের উন্নয়নে রাজপথে সোচ্চার হওয়ার ঘোষণা জামায়াতের বদরগঞ্জে বসতভিটা দখলের অভিযোগ, টাকা দাবি’ প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার
সীমান্তে বিজিবির অভিযান গাঁজা ইস্কাপসহ মোটরসাইকেল জব্দ

সীমান্তে বিজিবির অভিযান গাঁজা ইস্কাপসহ মোটরসাইকেল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট|| রংপুর ||বাতায়ন২৪ডটকম|| 

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজা, ৭২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। তবে এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ অক্টোবর রাত ১টা ১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল শয়তানের মোড়ে অভিযান চালায় গোড়কমন্ডল বিওপির টহলদল। এ সময় সন্দেহজনক কয়েকজনকে আসতে দেখে ধাওয়া করলে তারা বহন করা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকায় অভিযান চালায় বনচৌকি বিওপির টহলদল। এ সময় একটি মোটরসাইকেলে আসা সন্দেহজনক ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে ৭২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও মাদক বহনে ব্যবহৃত এপাচি ১৬০ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা ২১ কেজি গাঁজার সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা, ৭২ বোতল ইস্কাপ সিরাপের মূল্য ২৮ হাজার ৮০০ টাকা এবং মোটরসাইকেলটির মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ২ লাখ ৮৭ হাজার ৩০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি মাদকদ্রব্য উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদকপাচারসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জব্দ করা মাদক ও মোটরসাইকেল আইনগত প্রক্রিয়া অনুযায়ী হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com