সংবাদ শিরোনাম :
রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই গ্রেফতার রংপুরে সেমিনারে পুস্টি বিজ্ঞানীদের অভিমত, ভালো পুস্টিকর খাবার খেলে মানুষের আচরণ ভালো হয় রংপুরে অবৈধ সয়াবিন তেল কারখানা: মালিকের ১ মাসের কারাদণ্ড রংপুর মহানগর থেকে মাদকনির্মুলে করতে সামাজিক প্রতিরোধ করা হবে: আরপিডিএ চেয়ারম্যান সামু কোনো কলঙ্কিত নির্বাচনের দায় নেবে না বিএনপি’- প্রতিমন্ত্রী মীর শাহে আলম বেহেশতের টিকিট বিক্রি করা এলাকাতেই সার সংকট তৈরী হয়েছে : রংপুরে প্রতিমন্ত্রী শাহে আলম ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন রংপুরে ছিনতাইকালে ছাত্রজনতার হাতে আটক, পদ হারালেন ছাত্রদল সভাপতি লালমনিরহাটে ৯৯ বোতল এস্কাফ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রংপুরে বাসে তল্লাশি, ৮৮ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
রংপুরে অবৈধ সয়াবিন তেল কারখানা: মালিকের ১ মাসের কারাদণ্ড

রংপুরে অবৈধ সয়াবিন তেল কারখানা: মালিকের ১ মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর |বাতায়ন২৪ডটকম |

রংপুরের পীরগাছায় অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাত করায় একজন ব্যবসায়ীকে ১২ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় কারখানা থেকে ১০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার সদর ইউনিয়নের পীরগাছা বাজারে মীম কনজ্যুমার কারখানায় অভিযান করে মালামাল উদ্ধার ও কারাদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন। কারাদন্ডাদেশ প্রাপ্ত ব্যবসায়ীল নাম মশিউর রহমান। তিনি পারুল ইউনিয়নের সুন্দর এলাকার আজিজুল ইসলামের পুত্র।

উপজেলা ভ্রাম্যমান আদালতের প্রসিকিউর জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিনের নেতৃত্বে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ একদল পুলিশ অভিযানে অংশ নেন। এসময় নকল ও ভেজাল সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করেন তারা। পরে কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন জানান, অভিযানের সময় হাতেনাতে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের প্রমাণ মেলে। পরে মালিককে কারাদন্ডাদেশ ও জরিমানা করা হয়েছে। মালামালগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে। অবৈধ সব কিছুর বিরুদ্ধে
অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com