সংবাদ শিরোনাম :
রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই গ্রেফতার রংপুরে সেমিনারে পুস্টি বিজ্ঞানীদের অভিমত, ভালো পুস্টিকর খাবার খেলে মানুষের আচরণ ভালো হয় রংপুরে অবৈধ সয়াবিন তেল কারখানা: মালিকের ১ মাসের কারাদণ্ড রংপুর মহানগর থেকে মাদকনির্মুলে করতে সামাজিক প্রতিরোধ করা হবে: আরপিডিএ চেয়ারম্যান সামু কোনো কলঙ্কিত নির্বাচনের দায় নেবে না বিএনপি’- প্রতিমন্ত্রী মীর শাহে আলম বেহেশতের টিকিট বিক্রি করা এলাকাতেই সার সংকট তৈরী হয়েছে : রংপুরে প্রতিমন্ত্রী শাহে আলম ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন রংপুরে ছিনতাইকালে ছাত্রজনতার হাতে আটক, পদ হারালেন ছাত্রদল সভাপতি লালমনিরহাটে ৯৯ বোতল এস্কাফ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রংপুরে বাসে তল্লাশি, ৮৮ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
রংপুর মহানগর থেকে মাদকনির্মুলে করতে সামাজিক প্রতিরোধ করা হবে: আরপিডিএ চেয়ারম্যান সামু

রংপুর মহানগর থেকে মাদকনির্মুলে করতে সামাজিক প্রতিরোধ করা হবে: আরপিডিএ চেয়ারম্যান সামু

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর |বাতায়ন২৪ডটকম |

রংপুর মহানগর থেকে মাদক ব্যবসা ও সেবিদের নির্মুল করতে সামাজিক প্রতিরোধের ঘোষণা দিয়েছেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের অডিটোরিয়াম কক্ষে সম্মৃদ্ধ রংপুর মহানগর কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। এসময় সম্মৃদ্ধ রংপুরের স্থায়ী কমিটির সদস্য সচিব সুলতানুল আলম বুলবুল, মহানগর কমিটির আহবায়ক মনজুর হোসেন আজাদ, সদস্য সচিব মুনতাসির শামীম লাইকোসহ শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবিরা বক্তব্য রাখেন।

আরপিডিএ চেয়ারম্যান সামু বলেন, ‘রংপুর শহরের যেভাবে মাদকাসক্ত তৈরি হচ্ছে, মাদক ব্যবসার বৃদ্ধি হচ্ছে এবং আমাদের ছাত্র ও যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে প্রতিরোধ করার জন্য ‘সমৃদ্ধ রংপুর’ এই সংগঠন আগামী কিছুদিনের মধ্যেই মাঠে নামবে।’

সামু বলেন,‘আমার বিশ্বাস সমৃদ্ধ রংপুর এই সংগঠন আগামীতে রংপুরের সকল স্তরের মানুষকে নিয়ে, বিশেষ করে প্রশাসন, পুলিশ প্রশাসন, অন্যান্য প্রশাসনের লোকজন যারা আছে, তাদেরকে সাথে নিয়ে রংপুর থেকে চিরতরে মাদককে উৎখাত করার কাজে নামবে ইনশাআল্লাহ ‘

মাদক নির্মুলে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে সামু বলেন, ‘সাংবাদিক হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই সমাজে কোথায় কোথায় কীভাবে মাদক ব্যবসা হয়, কীভাবে আমরা এই মাদকবিরোধী কর্মসূচিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং রংপুরের মানুষের সেবা দিতে পারি, সেই ব্যাপারে আমরা আপনাদের কাছে পরামর্শ চাই। আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, ইনশাআল্লাহ আমরা রংপুরকে এগিয়ে নিয়ে যাব। ”

এইচআরবি /বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com