সংবাদ শিরোনাম :
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক যুক্তরাষ্ট্রে তারেক রহমানের পাঁচ দিনের সফরে কী কী হলো বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ কালভার্টের নিচে মিলল বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ম্যাগাজিন গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার AI দিয়ে ছেলের কণ্ঠ নকল করে প্রতারণা, গাইবান্ধায় চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২ সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ: রংপুর শিক্ষা অফিসে চুড়ান্ত মনোনয়ন বঞ্ছিতদের অবস্থান রাণীশংকৈলে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও নগদ টাকাসহ ৭ জন আটক ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট এ হেক্সা চ্যাম্পিয়ন হওয়ায় অনন্যা-কিসকুর দলকে সংবর্ধনা ও ব্লেজার উপহার দিলো ডিএফএ তাজহাটে গ্যারেজ মালিক হত্যার পলাতক আসামি অমিত ঘোষ গ্রেপ্তার
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট|ঢাকা| বাতায়ন২৪ডটকম

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক জাসদ প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে একটি গোপন বৈঠকে অংশ নিচ্ছিলেন। বৈঠকের উদ্দেশ্য ও আটকের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ওসি আরিফুল আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছেন। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এখান থেকে তাদের আটক করা হয়। তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সে বিষয়েও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অভিযান সম্পূর্ণ শেষ হলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com