সংবাদ শিরোনাম :
নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত

মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত

আদিল আশরাফিল আবিদ | কলেজ প্রতিনিধি| বাতায়ন২৪ডটকম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রংপুরের কারমাইকেল কলেজে ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নাতে রাসুল সন্ধ্যা’। ‘কারমাইকেল রিসালাহ সার্কেল, রংপুর’-এর আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘উচ্চারণ শিল্পীগোষ্ঠী’র পরিবেশনায় এ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ আগস্ট) মাগরিবের নামাজের পর কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। কোরআন তিলাওয়াত শেষে সুরের ঝংকারে শহীদ মিনার চত্বর মুখরিত করে তোলেন কলেজের শিক্ষার্থী ও উচ্চারণ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় শিল্পী শাহরিয়ার রহমান সাব্বির। শিল্পীদের কণ্ঠে “দে দে পাল তুলে দে”, “ইয়া রাসুল আল্লাহ”, “ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ”, “কারার ঐ লৌহ-কপাট”, “ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও দামি” এবং “আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর”-এর মতো কালজয়ী নাশিদ, গজল ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। প্রতিটি পরিবেশনা দর্শক-শ্রোতাদের গভীরভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাংলা বিভাগের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী হারুন ওর রশিদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “এর আগে কলেজে কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়বারের মতো এই ধরনের সুস্থ ধারার ইসলামিক নাশিদ ও বিপ্লবী সংগীতের পরিবেশনা আমাদের হৃদয়ে প্রশান্তি আনার পাশাপাশি উদ্দীপনা জোগায়। মুক্ত জ্ঞানচর্চার বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”

সাধারণ শিক্ষার্থীরা জানান, এই আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসে সম্প্রীতি, ঐক্য ও ভালোবাসার যে বার্তা ছড়িয়ে পড়েছে, তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ চর্চার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

রাত ১০টা ৩০ মিনিটে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজন সফল করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান উচ্চারণ শিল্পীগোষ্ঠীর পরিচালক সুলতানুর রিফাত।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com