স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম
রোববার ( ২৩ আগস্ট) রাত ১০ টার দিকে হারাগাছের চর মিলনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। তার নাম আবু সিদ্দিক (৩৮) । পেশায় রাজমিস্ত্রী।
ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারি এলাকার রাজা মিয়ার পুত্র তিনি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।
হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি অশোক চৌহান জানান, ‘ ধারালো অস্ত্র দিয়ে গলায় এবং মাথায় কোপানো হয়। মাথার মগজ বেড়িয়ে গেছে। আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম