সংবাদ শিরোনাম :
আওয়ামীলীগ পুনর্বাসন ইস্যু: সামুর উপস্থিতিতে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে কল্যাণ ফ্রন্টের হামলা: সম্মেলন পন্ড বেরোবিতে মারধরের ঘটনায় ৪ বিএনপিপন্থী কর্মকর্তা সাময়িক বরখাস্ত, বহাল সাবেক ছাত্রলীগ নেতা পীরগাছায় মিন্টুর রাজনৈতিক পরিচয় নিয়ে আ.লীগ, জামায়াত ও পুলিশের ত্রিমুখী বিতর্ক ফ্যাসিস্ট আ. লীগকে পুনর্বাসনের সুযোগ এই দেশের জনগণ দেবে না : আ: হালিম বেরোবিতে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম রংপুর জেলা যুবদল নেতা আকিবুল রহমান মনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প- প্রতিমন্ত্রী 

২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট |ঢাকা| বাতায়ন২৪ডটকম

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন, বৈধ বেলট পেপারের মধ্যে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। এ ছাড়া বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়েছেন।

এর আগে একই দিন দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরপর প্রথমেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে বিকেল ৫টা পর্যন্ত একে একে সংসদ সদস্যরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com