সংবাদ শিরোনাম :
দশ বছর ধরে যদি ৫৬ লাখ টন সার দিয়েই বাম্পার ফলন হয়, তাহলে কেন এবার ৬২ লাখ টন দিয়েও কৃষকদের কাছে কথা শুনতে হচ্ছে-কর্মকর্তাদের কাছে কৃষি সচিবের প্রশ্ন ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী রাজপথে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী রংপুরে আবারও গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, দুইদিনে পুড়লো তিন বাস ১৭ বছর পর বদলী হয়ে ৭ মাসের মাথায় আবারও কিশোরগঞ্জ ইউএনও অফিসে পেশকার আইয়ুব? রংপুরে ১০ ঘন্টার ব্যবধানে জুলাইযোদ্ধার ক্যাডেট কোচিংয়ের শিক্ষার্থী বাস এবং যুবদল নেতার বাসে আগুন রংপুরে ছাত্রশিবিরের ২০২৭ সালের প্রকাশনা উৎসব, উন্মোচন হলো নতুন প্রকাশনাসামগ্রী
নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ আগামী সপ্তাহে

নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ আগামী সপ্তাহে

ফাইল ছবি

নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে আগামী সপ্তাহে সরকার ইতিবাচক পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় বুধবার জাতীয় প্রেস ক্লাব আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কোনো রাজনৈতিক দলের নয়, এটি বাঙালির সম্পদ, আমাদের জাতীয় সম্পদ। এ ভাষণই স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত করেছিল মুক্তিকামী জনতাকে। সেদিন এ ভাষণ নেতৃত্ব দিয়েছিল, কর্তৃত্ব করেছিল, শানিত করেছিল চেতনা।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এদেশে এ ঐতিহাসিক ভাষণ প্রচার ছিল নিষিদ্ধ। রেডিও-টেলিভিশনে প্রচার হতো না। মাইকে বাজানোর অপরাধে অনেককেই নিগৃহীত হতে হয়েছে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে, শেখ হাসিনা সরকারের অধীনে নয়। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো একটি নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহায়তা করাই হবে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com