সংবাদ শিরোনাম :
হাতিয়ায় এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ফেরি ঘাটে ফেরানোর অভিযোগ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক ইতিহাসের প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ যে চার দল সেমিফাইনালে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শান্তিরাম ইউনিয়নে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রী দুটি ভোট দিতে বলেছিলেন, প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই: জামায়াত আমীর বিএনপি সকল গণঅভ্যুত্থানের সুবিধাভোগী হলেও সকল গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম ভারত যখনই বলবে রংপুর দখল করব, আমরাও বলব ক্যালকাটা দখল করব: কর্ণেল (অব) অলি বাংলাদেশীদের মুক্তির লড়াই এক চৈতালি ও কয়েকজন সনাতনি দিয়ে পলাশবাড়ীতে মন্দির করে ঠেকানো যাবে না: ব্যারিষ্টার ফুয়াদ বাংলাদেশের মানুষ পুরনো ফর্মুলার নয়,  জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার দেখতে চায়: আখতার হোসেন সুন্দরগঞ্জে কাঠের সাঁকোর নিচে মিলল অজ্ঞাত বৃদ্ধার মরদেহ
ইতিহাসের প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ যে চার দল সেমিফাইনালে

ইতিহাসের প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ যে চার দল সেমিফাইনালে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাতে ইতিহাস তৈরি হয়েছে। ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল এই প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছে।

ক্রিড়া করেসপন্ডেন্ট  ।। বাতয়ন২৪ডটকম ।। ১২ জুলাই ২০২৬

সবার আগে ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে। তারা ফিফা র‌্যাঙ্কিংয়ের তিনে থেকে বিশ্বকাপ শুরু করেছিল। তারপর স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে হারায় আরেক কোয়ার্টার ফাইনালে। তারা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করেছিল। ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে। চার নম্বরে থেকে তারা বিশ্বকাপ খেলতে নেমেছিল। আর আর্জেন্টিনা ছিল শীর্ষে।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের জন্য ফিফার নিয়মে একটি পরিবর্তনের কারণে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডের জন্য এই পথটি সহজ হয়েছিল। তাদের ড্রয়ের আলাদা আলাদা কোয়াড্রেন্টে রাখা হয়েছিল। যাতে সেমিফাইনালের আগে তারা একে অপরের মুখোমুখি না হতে পারে। সেটা ঘটার জন্য তাদের প্রত্যেককে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো, হয়েছেও।

ড্রয়ের এই ভিন্ন বিন্যাসের কারণে ফাইনালের আগে স্পেনের সাথে আর্জেন্টিনার দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না। এছাড়া, ইংল্যান্ড ও ফ্রান্সকে নকআউটের বিপরীত পাশে রাখা হয়েছিল। যাতে তারা সবাই এগিয়ে গেলে সেমিফাইনালে স্পেন অথবা আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে।

এখন সেমিফাইনালে মঙ্গলবারে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন এবং বুধবারে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

উল্লেখ্য, ফিফা র‌্যাঙ্কিং ১৯৯৪ সালে চালু হলেও সে বছরের টুর্নামেন্টে এটি ব্যবহার করা হয়নি। এর আগে বেলজিয়াম (২০২২), জার্মানি (২০১৮), স্পেন (২০১৪), ইতালি (২০১০) ও ফ্রান্স (২০০২) শীর্ষ চারে থাকা সত্ত্বেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ১৯৯৮ সালের পর থেকে বাকি বিশ্বকাপগুলোতেও শীর্ষ র‌্যাঙ্কিংয়ের সব দল একসাথে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি।

 

বাতায়ন২৪ডটকম।। ইসলাম

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com