সংবাদ শিরোনাম :
হাতিয়ায় এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ফেরি ঘাটে ফেরানোর অভিযোগ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক ইতিহাসের প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ যে চার দল সেমিফাইনালে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শান্তিরাম ইউনিয়নে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রী দুটি ভোট দিতে বলেছিলেন, প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই: জামায়াত আমীর বিএনপি সকল গণঅভ্যুত্থানের সুবিধাভোগী হলেও সকল গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম ভারত যখনই বলবে রংপুর দখল করব, আমরাও বলব ক্যালকাটা দখল করব: কর্ণেল (অব) অলি বাংলাদেশীদের মুক্তির লড়াই এক চৈতালি ও কয়েকজন সনাতনি দিয়ে পলাশবাড়ীতে মন্দির করে ঠেকানো যাবে না: ব্যারিষ্টার ফুয়াদ বাংলাদেশের মানুষ পুরনো ফর্মুলার নয়,  জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার দেখতে চায়: আখতার হোসেন সুন্দরগঞ্জে কাঠের সাঁকোর নিচে মিলল অজ্ঞাত বৃদ্ধার মরদেহ
বাংলাদেশীদের মুক্তির লড়াই এক চৈতালি ও কয়েকজন সনাতনি দিয়ে পলাশবাড়ীতে মন্দির করে ঠেকানো যাবে না: ব্যারিষ্টার ফুয়াদ

বাংলাদেশীদের মুক্তির লড়াই এক চৈতালি ও কয়েকজন সনাতনি দিয়ে পলাশবাড়ীতে মন্দির করে ঠেকানো যাবে না: ব্যারিষ্টার ফুয়াদ

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘ এই জাতির মুক্তির লড়াই এক চৈতালি দিয়ে কয়েকজন সনাতনি দিয়ে পলাশবাড়ীতে মন্দির করে আপনারা তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ব্রেক দিতে পারবেন না। যদি চেষ্টা করেন আবার তারা ফিরে আসবে। আবার আবু সাঈদ ফিরে আসবে। আবার নহিয়ান ফিরে আসবে। আবার বাংলাদেশে নতুন করে লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার ইতিহাস রচিত হবে।’

শনিবার ( ১১ জুলাই)  বিকেলে বৃষ্টিস্নাত রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সিমান্তে পুশ ইন  বন্ধ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে এই সমাবেশের আয়োজন করে ১১ দল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দুপুরে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর পরই শুরু হয় তুমুল বৃষ্টি। মঞ্চ থেকে আহবান করা হয় মাঠে থেকে যাওয়ার। বৃষ্টি ভিজেই ৩ ঘন্টা মাঠে থাকেন নেতাকর্মীরা।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘ দিল্লিকে মনে রাখতে হবে বাংলাদেশ শাসকদেরকে, তার ইতিহাস আছে। দিল্লির শাসকদেরকে পরাজিত করবার। এবং এই রংপুর বিভাগে বৃহত্তর দিনাজপুরে মোগল সম্রাটদেরকে দিল্লির সম্রাটদেরকে যুদ্ধে পরাজিত করে সন্ধি চুক্তি করতে বাধ্য করেছিল এই আবু সাঈদের পূর্বপুরুষেরা। ’

ব্যারিষ্টার ফুয়াদ  বলেন, ‘একইভাবে রক্ত দিয়ে চব্বিশ সালে বেগম লক্ষণ সেনকে আটশ বছর পরে আবার বাধ্য করেছে গরম খাবার রেখে টেবিলে পিছনের দরজা দিয়ে পালিয়ে দিল্লিতে চলে যেতে। তাই আজকে যারা রংপুর নিয়ে ষড়যন্ত্র করছেন মাথায় রাখবেন চব্বিশ, যে দেশের জনগণের চোখ খুলে দিয়েছে। যেই চব্বিশ শত শত তরুণকে মৃত্যুর ভয় থেকে উঠায়ে এনে আজাদির স্বপ্ন দিয়েছে। যেই চব্বিশ প্রাণে প্রাণে নতুন স্লোগান শিখিয়ে দিয়েছে ইনকিলাব ইনকিলাব।’

এনসিপি আাহবায়ক  ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেকসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রংপুর বিভাগের আট জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। বৃষ্টির কারণে সমাবেশে বিঘ্ন হলেও মাঠ ছাড়েননি নেতাকর্মীরা।

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com