সংবাদ শিরোনাম :
হাতিয়ায় এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ফেরি ঘাটে ফেরানোর অভিযোগ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক ইতিহাসের প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ যে চার দল সেমিফাইনালে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শান্তিরাম ইউনিয়নে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রী দুটি ভোট দিতে বলেছিলেন, প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই: জামায়াত আমীর বিএনপি সকল গণঅভ্যুত্থানের সুবিধাভোগী হলেও সকল গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম ভারত যখনই বলবে রংপুর দখল করব, আমরাও বলব ক্যালকাটা দখল করব: কর্ণেল (অব) অলি বাংলাদেশীদের মুক্তির লড়াই এক চৈতালি ও কয়েকজন সনাতনি দিয়ে পলাশবাড়ীতে মন্দির করে ঠেকানো যাবে না: ব্যারিষ্টার ফুয়াদ বাংলাদেশের মানুষ পুরনো ফর্মুলার নয়,  জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার দেখতে চায়: আখতার হোসেন সুন্দরগঞ্জে কাঠের সাঁকোর নিচে মিলল অজ্ঞাত বৃদ্ধার মরদেহ
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শান্তিরাম ইউনিয়নে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শান্তিরাম ইউনিয়নে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: বাতায়ন২৪
ছবি: বাতায়ন২৪

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং শান্তিরাম ইউনিয়ন সমাজসেবা ইউনিটের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট ।। গাইবান্ধা (সুন্দরগঞ্জ)  ।। বাতয়ন২৪ডটকম ।। ১২ জুলাই ২০২৬

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ সামিউল ইসলাম

ছবি: বাতায়ন ২৪

ছবি: বাতায়ন ২৪

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা ইউনিটের পরিচালক মোঃ জাহিদ হাসান রনি, সভাপতি মোঃ শেখ ফরিদ, সহ-সভাপতি মোঃ আল আমিন, সেক্রেটারি মোঃ শফিউল ইসলাম সুমন, সহ-সেক্রেটারি শাহ জালাল, এবং সদস্য মোঃ ফারিকুল ইসলাম ও মোঃ রিয়াজুল ইসলাম।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতৃবৃন্দ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান।

আজকের একটি গাছই আগামী দিনের নির্মল পরিবেশ ও নিরাপদ ভবিষ্যতের ভিত্তিএই প্রত্যয়কে সামনে রেখেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বাতায়ন২৪ডটকম।। আদিল

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com