সংবাদ শিরোনাম :
হাতিয়ায় এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ফেরি ঘাটে ফেরানোর অভিযোগ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক ইতিহাসের প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ যে চার দল সেমিফাইনালে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শান্তিরাম ইউনিয়নে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রী দুটি ভোট দিতে বলেছিলেন, প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই: জামায়াত আমীর বিএনপি সকল গণঅভ্যুত্থানের সুবিধাভোগী হলেও সকল গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম ভারত যখনই বলবে রংপুর দখল করব, আমরাও বলব ক্যালকাটা দখল করব: কর্ণেল (অব) অলি বাংলাদেশীদের মুক্তির লড়াই এক চৈতালি ও কয়েকজন সনাতনি দিয়ে পলাশবাড়ীতে মন্দির করে ঠেকানো যাবে না: ব্যারিষ্টার ফুয়াদ বাংলাদেশের মানুষ পুরনো ফর্মুলার নয়,  জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার দেখতে চায়: আখতার হোসেন সুন্দরগঞ্জে কাঠের সাঁকোর নিচে মিলল অজ্ঞাত বৃদ্ধার মরদেহ
বিএনপি সকল গণঅভ্যুত্থানের সুবিধাভোগী হলেও সকল গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

বিএনপি সকল গণঅভ্যুত্থানের সুবিধাভোগী হলেও সকল গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

স্টাফ করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেছেন, ` বিএনপির ইতিহাস প্রতারনার ইতিহাস, দেশের প্রত্যেকটি গনঅভ্যুত্থানের বেনিফিসিয়ারী বিএনপি, কিন্তু সব গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে বিএনপি।

শনিবার ( ১১ জুলাই)  বিকেলে বৃষ্টিস্নাত রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে  সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সিমান্তে পুশ ইন  বন্ধ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে এই সমাবেশের আয়োজন করে ১১ দল। এনসিপি আাহবায়ক  ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম বিএনপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে বলেন, ‘  এই রংপুর থেকে আবু সাঈদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র গণঅভ্যুত্থানের ডাক দিয়েছিল। গণঅভ্যুত্থানের সিপাহসালার ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের পরে বিএনপি গণভোটের সাথে প্রতারণা করল। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণঅভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণঅভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে।

যুক্তি দেখিয়ে নাহিদ বলেন, ‘ এইখানে আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, অভিজ্ঞ আছেন তারা ভালো বলতে পারবেন। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরে সকলের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছিল।  তার ফলাফল কি হয়েছিল? বিগত ষোল বছর বিএনপিকে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে ঢুকে ঢুকে নির্যাতিত হতে হয়েছিল।  আজকে বিএনপি যেই গণভোটের কারণে, যেই সংস্কারের কারণে, যেই জুলাই ষোড়শের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে, তার সাথেই বিএনপি প্রতারণা করছে। গণভোটের সাথে প্রতারণা করেছে। বিএনপি একত্রিশ দফার সাথে প্রতারণা করেছে। বিএনপি জুলাই ষোড়শের সাথে প্রতারণা করেছে। বিএনপি গণতন্ত্রের সাথে প্রতারণা করেছে।’

হাসিনার ফিরে আসা নিয়ে মিডিয়ার সাক্ষাতকারের কথা উল্লেখ করে নাহিদ বলেন, ‘ আমরা গতকাল শুনতে পেলাম একটা সাক্ষাৎকারে, যে ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন আর যখনই আসুন, ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। বাংলার আটশো বছরের ইতিহাসে লক্ষণ সেনের পরে তিনি দ্বিতীয় শাসক, যিনি বাংলাদেশ থেকে কাপুরুষিতভাবে পালাইতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ থেকে যে পালিয়ে যায় সে আর বাংলাদেশে কখনো ফেরত আসে না।’

হাসিনার বিদায় প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ পাকিস্তানিরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল। ইংরেজরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল এই দেশের মাটি থেকে। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যত অসম্মানজনকভাবে, কাপুরুষিতভাবে এই দেশ থেকে, এই দেশের জনগণ ছেড়ে, তাদের নিজের নেতা কর্মীকে ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে, ভারতের কোলে আশ্রয় নিয়েছে, তিনি আর এই দেশে আসার শখ সাহস কখনোই রাখবে না। ফলে শেখ হাসিনা আসবে কি আসবে না, এটা দিল্লির সাথে ঢাকাকে নির্ধারণ করতে হবে। দিল্লিকে স্ট্রংভাবে মেসেজ দিতে হবে এই সরকারের। শেখ হাসিনা সেখানে বসে দেশকে অস্থিতিশীলতা করছে। ’

নাহিদ ইসলাম বলেন, ‘  এদেশের কিছু ফ্যাসিস্ট মিডিয়া আর দোসরেরা সেই সকল তথ্য প্রচার করছে। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি সংস্কার বাস্তবায়নের জন্য, গণভোট বাস্তবায়নের জন্য। ইনশাল্লাহ অচিরেই আপনাদের জন্য আন্দোলনের ডাক আসবে এবং সেই ডাকে আমরা সফল হব ইনশাল্লাহ ‘

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্যে করে নাহিদ বলেন, ‘ যদি দেশ পরিচালনা সঠিকভাবে করতে হয় তাহলে আপনাকে (প্রধানমন্ত্রীকে) অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে অর্থনৈতিক সংস্কার করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সীমান্তে পুশইন ও সীমান্ত হত্যা প্রতিরোধ করতে হবে। যদি সীমান্ত হত্যা, পুশইন প্রতিরোধ করতে না পারেন তাহলে নিজেদের দল থেকে জাতীয়তাবাদী শব্দটি কেটে ফেলে দেন। জাতীয়তাবাদের নামে ব্যবসা করবেন, নিজেদেরকে দেশপ্রেমিক দেখাবেন। অথচ সীমান্ত হত্যা, পুশইন রোধ করতে পারবেন না, তাহলে দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় থাকার ম্যান্ডেন্ট দিবে না ‘

সমাবেশে বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেকসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দুপুরে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর পরই শুরু হয় তুমুল বৃষ্টি। মঞ্চ থেকে আহবান করা হয় মাঠে থেকে যাওয়ার। বৃষ্টি ভিজেই ৩ ঘন্টা মাঠে থাকেন নেতাকর্মীরা।রংপুর বিভাগের আট জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। বৃষ্টির কারণে সমাবেশে বিঘ্ন হলেও মাঠ ছাড়েননি নেতাকর্মীরা।

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com