সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ একই পরিবারের ৩ জন আহত ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে: এমপি বেলাল ভুয়া মণ্ডপের নামে সরকারি চাল বরাদ্দের অভিযোগ, তদন্তে ইউএনও ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে’:মাওলানা আব্দুল হালিম রংপুরে মটর মালিক সমিতির সংবাদ সম্মেলন: ২০ বছরের পুরোনো বাসের ফিটনেস না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর পীরগাছার সুইচগেট ক্যাফে পার্ক লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাপ-ফেয়ারডিলসহ বিপুল মাদক জব্দ পীরগাছায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম  পঞ্চগড়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি
সীমান্তে উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও সাহসী ভূমিকা রাখছে।

সীমান্তে উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও সাহসী ভূমিকা রাখছে।

স্টাফ করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ ডটকম।।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিগত ১৬ বছর স্বৈরাচার হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে। পরিবর্তিত প্রেক্ষাপটে এদেশের মানুষ যখন তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধারের লড়াইয়ে লিপ্ত ঠিক তখনই সীমান্তে উত্তেজনা শুরু করেছে ভারত।

শনিবার (৩ মে) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি এলাকায় যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ মর্যাদার প্রশ্নে একাট্টা হয়েছে। সীমান্তে উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও সাহসী ভূমিকা রাখছে। এটি ২৪-এর গণঅভ্যুত্থানের শিক্ষা ও অন্যায়ের প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে।

উত্তরের তিস্তা নিয়ে এনসিপির সদস্য সচিব মন্তব্য করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বাধ নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব বাস্তবায়িত হলে তীরবর্তী অঞ্চলের চিত্র পাল্টে যাবে।একই সাথে এই অঞ্চলের অর্থনৈতিক জোনগুলো দৃশ্যমান করতে দ্রুত সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে পীরগাছা উপজেলার সোমনারায়ন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বাতায়ন২৪ডটকম/ রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com