সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী

জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট||ঢাকা|| বাতায়ন২৪ডটকম

জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কৌশলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা জানান।

বক্তব্যে প্রধানমন্ত্রী স্বীকার করেন যে, বর্তমানে সাধারণ মানুষ বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সমস্যায় ভুগছেন। তবে এ পরিস্থিতির পেছনে বিগত মেয়াদের অব্যवस्थाকে দায়ী করে তিনি বলেন, বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রেই একটি নড়বড়ে অবকাঠামো পেয়েছে। অতীতের অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়ার খেসারত আজ পুরো জাতিকে দিতে হচ্ছে।

এ সংকট থেকে ঘুরে দাঁড়াতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, জ্বালানি খাতকে নতুন করে সুসংগঠিত করতে এবং জনগণকে দুর্ভোগ থেকে মুক্ত করতে ইতিমধ্যেই টেকসই রূপরেখা অনুযায়ী কাজ শুরু হয়েছে।

পাশাপাশি স্বাস্থ্য খাতের ইতিবাচক পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/ঢাকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com