সংবাদ শিরোনাম :
তিস্তার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও স্পিডবোটের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান বাড়তি খরচ ও আমলাতান্ত্রিক জটিলতার চাপে পেট্রোল পাম্প ব্যবসা: মালিক সমিতি ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’
ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

ছবি: সংগৃহিত

ক্ষমতাসীন দল বিএনপিকে উদ্দেশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৭টা বছর জুলুমের শিকার হয়েছি আমরাও, আপনারাও। এখন হঠাৎ করে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দিলেন একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে। এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি।

স্টাফ করেসপন্ডেন্ট ।। বাতয়ন২৪ডটকম।। ০২ আগস্ট ২০২৬

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেবো, জুলাই দেবো না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, আমি তাদেরকে একবার অনুরোধ করবো, জাতির উপরে যে জুলুমের পাহাড় নেমে এসেছিল, এই ক্ষেত্রটা কেন কীভাবে প্রস্তুত হয়েছিল তারা যেন একবার চিন্তা করে। তারা যেন চিন্তা করেন সাড়ে ১৭টা বছর বাংলাদেশের মানুষ বিশেষ করে সেই সরকারের বিরোধী যারা ছিলেন, বিরোধী রাজনৈতিক মতবাদে যারা বিশ্বাস করছেন, তারাসহ সকল আলেম-ওলামা, সাংবাদিক মহল, সুশীল সমাজ, ব্যবসায়ীরা, সাধারণ মানুষেরা, শ্রমিক জনতারা তারা কেমন ছিলেন– তারা যেন একটু চিন্তা করে। তারা নিজেরাই বলেছেন, তাদের সময় কেটেছে পাট ক্ষেতে, ধান ক্ষেতে। এখন ফ্যাসিস্টদের কোন জিনিস আপনারা বাদ দিয়েছেন, কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলো ইতোমধ্যে নিয়ে ফেলেছেন।

তিনি বলেন, নির্বাচন তো একটা হয়নি, দুটো হয়েছে। শপথ দুইটা নেওয়ার কথা ছিল। আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? সেই আপনারাই তো আমাদের মতো বলেছিলেন গণভোটে ‘হ্যাঁ’ বলবো। জনগণ তো ‘হাঁ’ বলেছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলার পরে জনগণের এই অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন? ৭১ এর যুদ্ধ কেন হয়েছিল? বেসিক দুইটা কারণ ছিল। একটা ছিল বৈষম্য। আরেকটা ছিল জনগণের ভোটকে সম্মান না দেখানো।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. সামসুল আলম প্রসঙ্গে সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, সামসুল আলমের কথা বলা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন যে তিনি বিএনপির র‍্যাংক এন্ড ফাইলের একজন একটিভিস্ট। অতিরিক্ত সচিব হিসেবে এক বছরের জন্য আপনারা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। আপনাদের মতলব আপনারাই ভালো জানেন। তবে এই এক বছরের ভেতরে গুরুত্বপূর্ণ অনেকগুলো নির্বাচন হবে। যেই লোক তার দলের জন্য যানপ্রাণ দিয়ে কাজ করেছে, সেই লোককে একটা নিরপেক্ষ জায়গায় আপনারা পাঠিয়ে দিলেন। সচিব হওয়ার জন্য এখন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। এতো কষ্ট করা লাগবে না। শর্ট কোর্স মাত্র তিন মাস প্র্যাকটিস করলে হয়ে যাবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com