যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর রংপুর সদর উপজেলার পালিছড়া স্টেডিয়ামের প্যাভিলিয়নের প্রোটেকশন গ্লাস প্রতিস্থাপনের উদ্যোগ নিল উপজেলা প্রশাসন। সেখানেই নিরাপত্তাহীন ভাবে গেল চার মাস ধরে আছেন নতুনকুড়ি স্পোর্টস বিজয়ী বালিকা দলের খেলোয়াড়রা।
স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর ।।বাতয়ন২৪ডটকম।। ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী সাজেদুর রহমানসহ অন্যান্যদের কে নিয়ে স্টেডিয়ামের প্যাভেলিয়নের ভেঙ্গে যাওয়া প্রটেকশন গ্লাস এবং আশেপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় ভেঙ্গে পড়া প্রটেকশন ক্লাস এবং আশেপাশের প্রটেকশন গ্লাস গুলো মজবুত করে দেয়ার জন্য প্রয়োজনীয় স্টিমেট করেন তারা। তাদের সাথে ছিলেন অপুর বিভাগ বালিকা ফুটবল দলের কোচ মিলন মিয়া, ক্যাপ্টেন অনন্যা খানম, স্ট্রাইকার স্মৃতি কিস্কু সহ অন্যান্য খেলোয়াড় বৃন্দ।
গেল ২৫ এপ্রিল ঘূর্ণিঝড়ে প্যাভিলিয়নের প্রটেকশন গ্লাস ভেঙ্গে যাওয়ার পর থেকেই অ নিরাপত্তায় সেখানে বসবাস করছিলেন
নতুন কুড়ি স্পোর্টস বিজয়ী বালিকা ফুটবল দলের ক্যাপ্টেন অনন্যা খানম, স্ট্রাইকার স্মৃতি কিস্কু সহ ফুটবলাররা।
এ বিষয়ে বুধবার রাত থেকেই প্রতিবেদন প্রচার করছে যমুনা টেলিভিশন। সংবাদ প্রচারের পর টনক নড়ে প্রশাসনের। ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয় জেলা প্রশাসনকে।৷ এরপরে পরিদর্শন করলেন ইউএনও।
রংপুর বিভাগ বালিকা ফুটবল দলের ক্যাপ্টেন অনন্যা খানম জানান, ” আমরা চার মাস থেকে চরম অনিরাপদ অবস্থায় এখানে বসবাস করছিলাম। কখন কারা রাতের বেলা আমাদের এখানে প্রবেশ করে তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। নির্ঘুম রাত কাটতো আমাদের। তারপরেও আমরা দিনের বেলা প্রাকটিস করে দলকে জিতিয়ে এনেছি। রিপোর্টেকশন গ্লাসটি না থাকার বিষয়টি সাথে সাথেই আমরা অবশিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু কোন উদ্যোগ নেয়া হয়নি। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর ইউএনও স্যার এসেছেন এবং আজি কাজ শুরু করবেন বলে জানিয়েছেন
এজন্য যমুনা টেলিভিশন এবং ইউএনও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার স্যার কে ধন্যবাদ জানাই। তারা আমাদের নিরাপত্তার সাথে থাকার বন্দোবস্ত করলেন। ”
কোচ মিলন মিয়া জানান, ভেঙ্গে যাওয়ার পরপরই আমি বিষয়টি সবাইকে জানিয়েছিলাম। কিন্তু কোন কাজ করা হচ্ছিল না। বাচ্চারা বিজয়ী হওয়ার পর ক্যাপ্টেন অনন্যা প্রথম সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরেন। পরে যমুনা টেলিভিশন এ নিয়ে সংবাদ প্রকাশ করলে ইউ নো ছার এসে পরিদর্শন করেছেন এবং আজ থেকে কাজ শুরু হবে বলে জানিয়েছেন। এর মাধ্যমে চার মাস বাচ্চাদের নির্ঘুম থাকার অবসান ঘটবে। শুধু প্রতিশ্রুতি নয় আজই কাজ করা শুরুর দাবিও তার।
পরিদর্শন শেষে ইউএনও লোকমান হোসেন জানান, ” বালিচড়া স্টেডিয়ামের লিওনেই বসবাস করে নতুন করি ফুটবল বালিকা দলের বিভাগীয় টিমের আট জন। এই ক্ষুদে বালিকারাই রংপুর সদর উপজেলাকে সারা বাংলাদেশ এবং বিশ্ব আলোকিত করেছে। তারা যাতে কোনভাবেই অনিরাপদ না থাকে এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করা হলো। যত দ্রুত সম্ভব সময়ে প্রটেকশন গ্লাসটি প্রতিস্থাপন সহ অন্যান্য ক্লাস গুলো মজবুত করার কার্যক্রম শুরু হবে। আমরা আশা করছি আজ থেকেই কাজ শুরু হবে। বিষয়টি নয় নজরে আনার জন্য যমুনা টেলিভিশন কেউ ধন্যবাদ জানান তিনি
বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ