সংবাদ শিরোনাম :
রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় সকালে সন্তান প্রসব, দুপুরেই এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা মাদক, জুয়া ও চুরি মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে দেউতি বাজারে ‘তারুণ্যের আলো’র সচেতনতামূলক অভিযান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দেয়ালে ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ লিখে ৪৮ ঘন্টার মাথায় মুছে দিলে ছাত্রদল প্রধানমন্ত্রীর সারপ্রাইজ: রংপুরের অনুশ্রীর হাতে উঠল কাঙ্ক্ষিত হারমোনিয়াম চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে- প্রতিমন্ত্রী কুড়িগ্রামে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রংপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি চিরিরবন্দরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন
নিষেধাজ্ঞা উঠল, সুন্দরগঞ্জে এনসিপি যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমান পুনরায় দায়িত্বে

নিষেধাজ্ঞা উঠল, সুন্দরগঞ্জে এনসিপি যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমান পুনরায় দায়িত্বে

নিষেধাজ্ঞা উঠল, সুন্দরগঞ্জে এনসিপি যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমান পুনরায় দায়িত্বে

সুন্দরগঞ্জ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানের বিরুদ্ধে জারি করা ‘সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার’ পূর্বের নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে গাইবান্ধা জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) মোঃ রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সুন্দরগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে পূর্বের মতোই সংগঠনের সব সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অনুমতি প্রদান করা হলো। জেলা কমিটি জানায়, সংগঠনের কাঠামোকে আরও সুসমন্বিত, সক্রিয় ও গতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে নোটিশে আরও বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আজিজুর রহমান বলেন, ‘জেলা সমন্বয়ক কমিটির সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই এবং নোটিশ প্রত্যাহারের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের প্রতি আমার নিষ্ঠা ও দায়িত্ববোধ সবসময় অটুট ছিল, থাকবে। ভুল-বোঝাবুঝি দূর হলে সংগঠন আরও শক্তিশালী হয়। সুন্দরগঞ্জে এনসিপি’কে সুসংগঠিত ও গতিশীল করতে আগের চেয়েও বেশি আন্তরিকভাবে কাজ করব।’

এর আগে, গত ৯ সেপ্টেম্বর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুন্দরগঞ্জ উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে সবধরনের দলীয় কর্মকাণ্ড থেকে সাময়িক বিরত রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com