সংবাদ শিরোনাম :
ঘুমের অভাবে কি ক্যান্সারের ঝুঁকি বাড়ে? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য নিম্নআয়ের পরিবারে স্বস্তি, ফ্যামিলি কার্ডের আওতায় এলো রংপুরের ৬৬৫ নারী স্বর্ণবাজারে নতুন রেকর্ড, বেড়েছে ভরিপ্রতি দাম কলম্বিয়ার কাছে হারলেও বিশ্বমঞ্চে উজ্জ্বল উজবেকিস্তান ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা বিশ্বকাপে আর্জেন্টিনার পুরোনো অভ্যাস, শুরুতেই কি আবার হোঁচট খেতে যাচ্ছে আর্জেন্টিনা। গাইবান্ধায় জুলাই শহীদদের কবর পাকাকরণের অর্থ আত্মসাতের অভিযোগ শিবিরকর্মীকে মারধরের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের ৪ কর্মী গ্রেপ্তার একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ
একযুগ পর ঢাকা স্টেডিয়ামে খেলবে জাতীয় নারী ফুটবল দল

একযুগ পর ঢাকা স্টেডিয়ামে খেলবে জাতীয় নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল দেশের খেলাধুলার প্রধান ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ২০১০ সালের ২৯ জানুয়ারি সাউথ এশিয়ান গেমসে (এসএ) নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক ফুটবলে পথচলা শুরু হয়েছিল সাবিনা খাতুনদের। ১৫ বছরে বাংলাদেশের মেয়েরা ২৩ দেশের বিপক্ষে ৭৩টি ম্যাচ খেলেছে। তবে অভিষেক হওয়া ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে জাতীয় নারী ফুটবল দলের ম্যাচ খেলা হয়নি এক যুগেরও বেশি সময় ধরে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সর্বশেষ খেলেছে ২০১৩ সালের ২৫মে ফিলিপাইনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। দীর্ঘ ১২ বছর ৬ মাস পর নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেশের প্রধান এই ভেন্যুতে পা পড়বে আগামী ২৬ নভেম্বর। ওই দিন মালয়েশিয়ার বিপক্ষে আফঈদা খন্দকাররা খেলবেন ত্রিদেশীয় কাপের প্রথম ম্যাচ। অন্য দলটি আজারবাইজান। ২ ডিসেম্বর ইউরোপের কোনো দেশের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দল প্রথমবার খেলতে নামবে ওই দিন।

নারী ফুটবলাররা এখন বিশেষ ক্যাম্প করছেন চট্টগ্রামে। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ইংলিশ কোচ পিটার বাটলার বলছিলেন, ‘২৩ নভেম্বর ঢাকায় ফিরবো। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে দুই দিন ২৪ ও ২৫ নভেম্বর ম্যাচ ভেন্যুতে অনুশীলন হবে। ঢাকায় অনুশীলন শুরু করবো ২৩ জনের চূড়ান্ত দল নিয়েই।’ বর্তমানে চট্টগ্রামে ক্যাম্পে আছে ৪৫ জন ফুটবলার। এশিয়ান কাপের জন্য জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন এক সাথেই চলছে।

পিটার বাটলারের ক্যাম্পে যে ফুটবলাররা আছেন তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র হলেন ডিফেন্ডার শিউলি আজিম। ২৩ বছর বয়সী শিউলি আজিমের জাতীয় দলে অভিষেক হয়েছিল ২০১৪ সালে কৃষ্ণা রানী সরকার ও মাসুরা পারভীনদের সাথে। পিটারের ক্যাম্পে যারা আছেন তাদের মধ্যে জাতীয় দলে সবচেয়ে বেশি ম্যাচ (৪৭টি) খেলা ফুটবলারও শিউলি।

জাতীয় নারী ফুটবল দল ঘরের মাঠে ম্যাচ খেলতে যাচ্ছে দেড় বছর পর। গত বছর মে-জুনে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় আফঈদারা প্রীতি ম্যাচ খেলেছিল চাইনিজ তাইপের বিপক্ষে। তার আগের বছর দেশে চারটি ম্যাচ খেলেছিল জাতীয় নারী ফুটবল দল। সিঙ্গাপুর আর নেপালের বিপক্ষে খেলা দুটি করে ম্যাচ হয়েছিল কমলাপুরে। ২০২২ সালে ঘরের মাঠ কমলাপুরে বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটি হয়েছিল কমলাপুরে। এর আগে টানা ৮ বছর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দেশের বাইরে খেলেছে ২৫ ম্যাচ।

জাতীয় নারী ফুটবল দল ১৫ বছরে যে ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তা মাত্র ২১টি দেশে। এর মধ্যে ৯টি ঢাকা জাতীয় স্টেডিয়ামে, ৬টি কমলাপুরে, চারটি কক্সবাজারে ও ২টি বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাকি ৫২ ম্যাচ খেলেছে বিদেশের মাটিতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তিনটি বড় সাফল্যও এসেছে বিদেশের মাটিতে। দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে নেপালে এবং প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মিয়ানমারে বাছাই পর্ব খেলে। এমনকি অনূর্ধ্ব-২০ দল এশিয়ান কাপের টিকিটিও নিশ্চিত করেছে বিদেশে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com