সংবাদ শিরোনাম :
মব সন্ত্রাস নির্মুল করতে না পারলে প্রধানমন্ত্রীর তত্য তাউস যেকোন সময় উল্টে যাবে: জাপা কো-চেয়ারম্যান মোস্তফা পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২ মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: প্রধান আসামি সাঈদ গ্রেপ্তার ঢাকায় বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার বেরোবির ১৯ বছরে পদার্পণ: শিক্ষার্থীদের প্রাপ্তি, প্রত্যাশা ও আক্ষেপ
ব্রাকসু নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ

ব্রাকসু নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট, বেরোবি, রংপুর ।।বাতায়ন২৪ডটকম।।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. ফেরদৌস রহমান পদত্যাগ করেছেন। বুধবার ৫ নভেম্বর তিনি তার পদত্যাগ পত্র জমা দেন ।

এ বিষয়ে মো: ফেরদৌস রহমান বলেন “আমি আসলে চাপ নিতে পারবো না। গতকালই আমার অপারগতার বিষয়টি আমি জানিয়েছি। এর আগে আমার বিভাগীয় প্রধানের এক বছর  ফুর্তি হওয়ার আগে আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি। ”

গত মঙ্গলবার ৪ নভেম্বর  ১১৬ তম সিন্ডিকেট সভায় কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এই নির্বাচন কমিশনের প্রধান হিসেবে বিজনেস অনুষদের ডিন অধ্যাপক মো: ফেরদৌস রহমানকে নিয়োগ দেওয়া হয় ।

উল্লেখ; সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

বাতায়ন২৪ডটকম।।ইউনুচ রাতুল।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com