সংবাদ শিরোনাম :
পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্নার ছাদ ধসে ২ শ্রমিক নিহত : আহত ৩ মব সন্ত্রাস নির্মুল করতে না পারলে প্রধানমন্ত্রীর তত্য তাউস যেকোন সময় উল্টে যাবে: জাপা কো-চেয়ারম্যান মোস্তফা পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২ মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: প্রধান আসামি সাঈদ গ্রেপ্তার ঢাকায় বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার
মিঠাপুকুরে চার্জার অটোভ্যান উল্টে এক বৃদ্ধার মৃত্যু

মিঠাপুকুরে চার্জার অটোভ্যান উল্টে এক বৃদ্ধার মৃত্যু

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

শঠিবাড়ী টু ছড়ান-বালুয়া রোডের উদয়পুর ধাপ বাজার এলাকায় আজ শুক্রবার ৩১ অক্টোবর সকাল দশটার দিকে এ দূর্ঘনাটি ঘটে। মৃতের নাম রমিচা বেওয়া (৮০)। তিনি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বান্দের পাড়া (বাবুর হাট) এলাকার মৃত্যু আব্দুস ছোবহান আকন্দের স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত রমিচা বেওয়ার ছেলে মেয়ে গাজীপুর এলাকায় কর্মরত থাকায় তিনি আজ তাদের দেখতে নাতি নাতীনদের সাথে নিয়ে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্য নিকট আত্নীয় দূর্গামতি গ্রামের মোকতার হোসেনের চার্জার অটোভ্যান যোগে শঠিবাড়ী বাস কাউন্টারে যাচ্ছিলেন।

পথিমধ্যে একই ইউনিয়নের উদয়পুর ধাপ বাজারে পৌছিলে আটোভ্যানটির চেইন পলট খেয়ে সেটি উল্টে গেলে ভ্যানে থাকা যাত্রীরা সহ তিনি ছিটকে নিচে পড়ে যান।

এতে করে রমিচা বেওয়া ঘটনাস্থলেই সঙ্গাহীন হয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনেরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com