সংবাদ শিরোনাম :
হাজার মানুষের পাশে লায়ন্স ক্লাব: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পেলেন সাধারণ মানুষ ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল না করলে হরতালের হুমকি লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রি-পেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জোবাইদা রহমান ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও স্লোগানে রংপুরে যুবদলের বিক্ষোভ মিঠাপুকুরে ডিবির সাঁড়াশি অভিযান: ১০ পিস ইয়াবাসহ ৬৪ বছরের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দিনাজপুরের স্কুলছাত্রী অপহরণ: ২৬ দিন পর ময়মনসিংহে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ চ্যাম্পিয়ন তারাগঞ্জ, জ্বালানীর মূল্য বৃদ্ধিতে রংপুর বিভাগ জুড়ে গ্রাহকদের অসন্তোষ : দেড় ঘন্টায় পাম্প মালিকরা হাতিয়ে নিলো ৪ কোটি টাকা 
আগামীকাল রংপুর ও নীলফামারীতে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

আগামীকাল রংপুর ও নীলফামারীতে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম শনিবার (২৩শে আগস্ট) রংপুর ও নীলফামারী জেলা সফরে আসছেন।

সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা সকাল ৮টা ৫০ মিনিটে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর তিনি সকাল সাড়ে ১০ টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন।

একই দিনে উপদেষ্টা বিকাল ৩ টায় নীলফামারী সদর উপজেলার দারোয়ানি টেক্সটাইল মিলে নতুন প্রস্তাবিত হাসপাতালের জায়গা পরিদর্শন করবেন। এরপর তিনি বিকাল ৩ টা ৪০ মিনিটে নীলফামারীতে ২০ শয্যা বিশিষ্ট সরকারি কুষ্ঠ হাসপাতাল পরিদর্শন করবেন।

ওই দিন উপদেষ্টা বিকাল সাড়ে ৫ ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে। ‍

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com