সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়

চায়না নাগরিকসহ পাঁচ প্রতারক গ্রেফতার

চায়না নাগরিকসহ পাঁচ প্রতারক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর।। বাতায়ন২৪ডটকম।।

গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে চায়না নাগরিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন চায়না নাগরিক মা ফিউবিন, বাংলাদেশি নাগরিক মো. আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার ও মো. মিজানুর রহমান।

পুলিশ জানায়, ঢাকার বসুন্ধরা এলাকা হতে মঙ্গলবার ভোরে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতার চায়না নাগরিক মা ফিউবিন বাংলাদেশি সহযোগী আসামিদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল পরিমাণ আত্মসাৎকৃত টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। আসামিদের বিরুদ্ধে জিএমপি সদর খানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম, ডিসি (উত্তর) রেজাউর রহমান, ডিসি (দক্ষিণ) অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com