সংবাদ শিরোনাম :
যুবদলের হাতে গাইবান্ধা বোনারপাড়া শিবির সভাপতি নিহত সুন্দরগঞ্জে ৫০ অসহায় ও শারীরিক প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ হামে আরও ৭ শিশুর মৃত্যুৃ আরো নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। আওয়ামী লীগকে মাফিয়া পার্টি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পাশাপাশি লটকন চাষে সফল বিজিবি সদস্য রাসেল বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বাড়তি চাপ নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরী শাখার উদ্যোগে ‘বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ঘুমের অভাবে কি ক্যান্সারের ঝুঁকি বাড়ে? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য নিম্নআয়ের পরিবারে স্বস্তি, ফ্যামিলি কার্ডের আওতায় এলো রংপুরের ৬৬৫ নারী স্বর্ণবাজারে নতুন রেকর্ড, বেড়েছে ভরিপ্রতি দাম
রংপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেফতার

রংপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেফতার

  1. রংপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

বিএনপি অফিসে আগুন ও ভাংচুরের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি কার্যক্রম নিষিদ্ধ থাকা রংপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও পীরগঞ্জ উপজেলার সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পীরগঞ্জের জামতলার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেফতারকৃত শহিদুল  ইসলাম পিন্টু   ৫ ই আগস্টের আগে পীরগঞ্জ  উপজেলা বিএনপি অফিস ভাংচুর ও আগুন দেয়ার মামলার এজাহারভূক্ত আসামী।  তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি ও সাবেক স্পীকার শিরিন শারমিন চৌধুরীর পিএস নয়ন মিয়ার সমন্ধি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহার করে চাকরি দেয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাত, লাইসেন্সবিহীন পেট্রোল পাম্প, ইটভাটা পরিচালনা করে শত কোটি টাকা অবৈধ সম্পদের মালিক বনে যাওয়ার অভিযোগও আছে।

পুলিশ জানায়, পিন্টুর বিরুদ্ধে পীরগঞ্জে বিএনপি-জামায়াত নেতাকর্মী ও প্রতিবাদবাদকারী সাধারণ মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন, হয়রানী করাসহ  তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের মামলা দায়েরে কুশিলবগিড়ী করারও অভিযোগ আছে। ৫ আগস্টে আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে বাঁধাগ্রস্ত করাসহ আন্দোলনকারীদের বিভিন্নভাবে হয়রানিও অভিযোগ  আছে তার বিরুদ্ধে। ৫ আগস্টের পর আত্মগোপন করলেও সম্প্রতি তিনি পীরগঞ্জে এসে গা ঢাকা দিয়ে থাকতেন বলেও জানিয়েছে পুলিশ। তাকে আদালাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

 

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com