সংবাদ শিরোনাম :
ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান গণভোটই হবে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রধান হাতিয়ার: আলী রীয়াজ কেন আলোচনায় জেফার-রাফসান? এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামী নির্বাচনেমার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্ক টিক চিহ্ন: আলী রীয়াজ জুলাই সনদের প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি
দিনাজপুরে বাসের ধাক্কায় ৫ যাত্রী নিহত আহত ১৫

দিনাজপুরে বাসের ধাক্কায় ৫ যাত্রী নিহত আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট দিনাজপুর।।বাতায়ন২৪ডট কম।।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলয় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন যাত্রী। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ওই সময় সড়কের পাশে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়ে ছিল। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে পিছন থেকে একটি স্থির ট্রাককে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই বাসের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com