সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
রংপুরে কৃষক সলিম উদ্দিন হত্যা মামলায় ৮ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

রংপুরে কৃষক সলিম উদ্দিন হত্যা মামলায় ৮ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

মমিনুল ইসলাম রিপন স্টাফ করসেপন্ডন্টে, রংপুর॥॥ বাতায়ন২৪ডটকম।।

রংপুরের মিঠাপুকুরে কৃষক সলিম উদ্দিন হত্যা মামলায় ৮ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহসপতিবার দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতেদর হাজত খানায় নেয়া হয়।

মামলার বিবরনে জানা গেছে ২০১২ সালেরে ৭ ডিসেম্বর তারিখে রংপুরের মিঠাপুকুর উপজেলার কামালপুর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে ভিকটিম কৃষক সলিম উদ্দিনের সাথে আসামী আব্দুস সামাদের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আসামী আব্দুস সামাদের নেতৃত্বে আসামীরা তার উপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত সলিম উদ্দিনের ছেলে আকমল হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত করে ১৪ জন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামী আব্দুস সামাদ , আনোয়ারুল ইসলাম, আব্দুর রশীদ, জামিউল ইসলাম ডলার, সাজু মিয়া , আবু বক্কর , আব্দুল মান্নান ও ইন্তাজ মন্ডল এই ৮ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। সেই সাথে আসামী নুরন্নবী , আব্দুর রউফ , শাহাজাহান , ইকবাল হোসেন ও বাবলু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় ৬ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজিবী অতিরিক্ত পিপি রেবেকা সুলতানা ফেন্সি ও হারনর রশীদ এ্যাডভোকেট জানান দীর্ঘদিন পরে হলেও মামলার বিচার সম্পন্ন হয়েছে। আমরা সাক্ষ্য দিয়ে মামলা প্রমানে সক্ষম হয়েছি এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। আসামী পক্ষের আইনজিবী রশীদ চৌধুরী এ্যাডভোে কট জানান এ রায়ে তারা ন্যায় বিচার পা ননি। আদেশের বিরুদ্ধে তারা ¦ুচ্চ আদালতে আপীল করবনে বলে জানান।

বাতায়ন২৪ডটকম/শরফিুল ইসলাম।

 

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com