সংবাদ শিরোনাম :
মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর
মিঠাপুকুরে যৌথ বাহিনীর অভিযানে গাজা ও হিরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিঠাপুকুরে যৌথ বাহিনীর অভিযানে গাজা ও হিরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

মিঠাপুকুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আইয়ুব আলী (৪৫) নামে গাঁজা ও হিরোইন সহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

১৩ মে মঙ্গলবার দিবাগত রাতে তাকে উপজেলার ইসলাম পুর পায়রাবন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ বিগ্রেডের ৩৪ ইস্ট বেঙ্গলের পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা- আরিয বিন বাশার জানতে পারেন যে, দীর্ঘদিন থেকে উক্ত ব্যক্তি মাদক কারবার করে আসছেন।

পীরগঞ্জের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেনের নেতৃত্বে রাত ১১টায় একটি চৌকষ সেনাদল সহ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলার পায়রাবন্দ এলাকার পলাশবাড়ী ইসলামপুর গ্রামের মৃত.ভোলা মোল্লার পুত্র আইয়ুব আলী (৪৫) তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি ১০০ গ্রাম গাজা ৩০ গ্রাম হিরোইন সহ ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। রংপুর পীরগঞ্জের অবস্থানরত সেনাবাহিনী ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম দৃশ্যমান রয়েছে ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক দ্রব্যসামগ্রী মিঠাপুকুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পীরগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প কর্তৃক জানা যায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর অভিযান অব্যাহত থাকবে ।

বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।মিঠাপুকুরে যৌথ বাহিনীর অভিযানে

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com