সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির

‎ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে বদরগন্জে বিক্ষোভ মিছিল

রিয়াদ ইসলাম,রংপুর, বাতায়ন২৪ডটকম

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রংপুরের বদরগন্জ উপজেলার লালদিঘীতে  বিক্ষোভ মিছিল, মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বদরগন্জ উপজেলার লালদিঘীতে মুসলিম তাওহীদি জনতার  উদ্যোগে বিক্ষোভ মিছিল টি অনুষ্ঠিত হয়। মুসলিম তাওহীদি জনতার নেতৃবৃন্দ ছাড়াও বদরগন্জ উপজেলার  বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুসল্লিরা অংশ নেন।

মুসলিম তাওহীদি জনতার ব্যানারে  মানববন্ধন ও বিক্ষোভ  সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কলেজের ছাত্র সাজেদুল ইসলাম শাস্ত্রী,তুরাগ, আব্দুল্লাহ আল নোমান,নাইবুল ইসলাম,সিরাজ মন্ডল,মোস্তাফিজার রহমান বরাত,নিরব,রেজা,সিহাব সহ আরো অনেকে।

‎এ সময় বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় ববর্রোচিত হামলার ঘটনা ঘটিয়েছে।একদিনের হামলায় নারী-শিশুসহ পাঁচশতাধিক মানুষ মারা গেছেন। গাজায় হাজারে হাজারে মানুষ মরছে কিন্তু মানবাধিকার সংস্থার কাউকে উদ্বেগ জানাতে দেখা যায়নি।

‎তারা আরও বলেন, বিশ্বে মুসলমানের সংখ্যা ২’শ কোটি। অপরদিকে ইহুদিরা রয়েছে দেড় কোটির মত।যদি প্রতিটি মুসলিম দেশ এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তারা পালাবার পথ খুঁজে পাবে না।

‎ এখন সময় এসেছে গাজাবাসীকে রক্ষায় সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা ইসরায়েলের পণ্য বয়কটসহ সকল মুসলিমকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। এরপর একটি বিক্ষোভ মিছিল রাস্তার  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এবং গাজাবাসীর জন্য দোয়া করেন।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com