সংবাদ শিরোনাম :
সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার দাবি এনিসিপি নেতা -আসিফ মাহমুদের অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না-ডা.শফিকুর রহমান ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ গাড়িচালককে হত্যাচেষ্টার মামলায়,গ্রেপ্তার হতে পারেন এমপি গাজী নজরুল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান- নিউ ইয়র্ক টাইমস নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা

রংপুরে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন।

রংপুর প্রতিনিধি,বাতায়ন২৪ডটকম 

বিগত স্বৈরাচারের সিন্ধান্তে লটারির ভিত্তিতে ভর্তি নিয়ে স্বনামধন্য স্কুলগুলোকে মেধাশূণ্য করার প্রকল্পকে দ্রুত বাতিল করে মেধার ভিত্তিতে ভর্তির মাধ্যমে পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

লটারি পদ্ধতি বাতিল ও মেধার ভিত্তিতে ভর্তির দাবিতে মানববন্ধন করতেছেন রংপুর শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আজ রোববার সকাল ১১ টায় রংপুর জেলা স্কুলের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ফারাজানা সরকার, সুমাইয়া আক্তার, আসমা আক্তার, নদী আক্তার, মিতু আক্তার, রিমু আক্তার, উম্মে কুলসুম, আবু সায়েম ও নাজমুস সালেহীন সহ আরো অনেকে বক্তব্য দেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সব শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল করতে হবে। মেধার ভিত্তিতে ভর্তি করতে হবে। লটারির মাধ্যমে যে ভর্তি পদ্ধতি এতে করে প্রকৃত মেধাবী ছাত্ররা ভালো স্কুলে ভর্তি থেকে বঞ্চিত হয়। এতে করে তাদের ভবিষ্যৎ হতাশাপূর্ণ হয়ে পড়ে। লটারি কোনো ভর্তির পদ্ধতি হতে পারে না। এর মাধ্যমে মেধাবী ছাত্ররা মেধা প্রকাশের কোনো সুযোগ পায় না।

শিক্ষার্থীরা দ্রুত লটারি পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার দাবি জানান। লটারি পদ্ধতি বাতিল চাই, মেধা ও যোগ্যতার মূল্যায়ন চাই।

অভিভাবকরা বলেন পরীক্ষার মাধ্যমে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর প্রকৃত জ্ঞান ও দক্ষতার মূল্যায়ন সম্ভব, যা মেধাবী শিক্ষার্থী নির্বাচনে সহায়ক।
মেধা ভিত্তিক ভর্তি পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের পরিশ্রম ও জ্ঞান দ্বারা প্রাপ্ত যোগ্যতার ভিত্তিতে ভর্তি হয়, যা ন্যায্যতা নিশ্চিত করে। মেধাবী শিক্ষার্থীদের সুযোগ দিলে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে বড় অবদান রাখতে সক্ষম হবে। মেধাবী সমাজ রক্ষায় লটারি পদ্ধতির বদলে পরীক্ষার মাধ্যমে ভর্তি পদ্ধতি চালু করা হোক।

বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com